,

প্রেমিক নিয়ে মুখোমুখি শুভশ্রী-মিমি!

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন ছিল।

যদিও সেই সম্পর্ক এখনও অতীত বলে মনে করা হচ্ছে। কিন্তু আরেক অভিনেত্রী মিমির সঙ্গে নাম জড়িয়ে তিনি আবারও প্রেমিক হিসেবে খবরের শিরোনামে। এখানেও অবশ্য শুভশ্রী আছেন।

ভারতীয় গণমাধ্যম বলা হচ্ছে রাজ একেবারেই সিঙ্গল নন। প্রেম করছেন। কিন্তু কার সঙ্গে? সেটাই এখন বড় প্রশ্ন। কখনও শুভশ্রীর দিকে পাল্লা ভারী তো কখনও মিমির দিকে। ইদানীং আবার এক বিবাহবিচ্ছিন্না নায়িকার সঙ্গেও তাঁর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে!

বেশ কিছু দিন আগে থেকেই শোনা যাচ্ছিল অনেক ঝগড়া, মনোমালিন্য, বিখ্যাত প্রযোজকের চাপ এড়িয়ে রাজ-শুভশ্রীর সম্পর্ক নাকি আবার জোড়া লেগেছে। যদিও তার কোনো দৃশ্যত প্রমাণ চোখে পড়েনি। কিন্তু আলাদা-আলাদা আর কত দিন!

ভারতীয় গণমাধ্যমে খবর, সবাই যখন দুর্গাপূজা নিয়ে ব্যস্ত, তখন রাজ নাকি চুপি-চুপি শুভশ্রীকে নিয়ে উড়ে যান গোয়া। এই একসঙ্গে বেড়াতে যাওয়ার ঘটনাটা টলিউডে যাঁরা খবর রাখেন, তাঁদের চোখ এড়িয়ে যায়নি। শোনা যাচ্ছে, নবমীর দিন তাঁরা গোয়া যান এবং দ্বাদশীর দিন সকালে সেখান থেকে ফেরেন। কিন্তু এখানে আবার একটা টুইস্ট রয়েছে। যদি তাঁদের গোয়া যাত্রা কাকপক্ষীটিতে টের পেয়ে যায়? তাই রাজের সঙ্গে শুভশ্রী নন, মিমি চক্রবর্তীর সঙ্গে তিনি গোয়া গেছেন, সেই খবর কায়দা করে ছড়িয়ে দেওয়া হয়। নিন্দুকেরা রটাচ্ছে, এ কাজও নাকি শুভশ্রীরই!

এ বিষয়ে শুভশ্রী সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেও চটেছেন মিমি। সরাসরি জানালেন, ‘‘কে কার সঙ্গে সম্পর্ক করছে, সেটা নিয়ে আমার মাথাব্যথা নেই। অন্য কোনো নায়িকা কিছু বললেই সেটা ছাপতে হবে? আর বিষয়টা ভীষণই স্পর্শকাতর। ’’

মিমি আরও বলেন, ‘‘আমি কলকাতায় ছিলাম সেটা অনেকেই জানেন। আর অষ্টমীর রাতে আমার দাদু মারা গেয়েছিল। একজন গোয়ায় গিয়ে বসে থাকবে আর রটিয়ে দেবে আমি সেখানে রয়েছি, এটা হতে পারে না। ’’ তা হলে এটা পরিষ্কার, গোয়া যাওয়ার প্রশ্নে সকলেরই উত্তর ‘না’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর