,

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় দলীয় কাজে ব্যবহৃত হচ্ছে : জয়নুল

news-image

নিউজ ডেস্ক : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার কার্যালয়কে দলীয় কাজে ব্যবহার করছেন বলে অভিযোগ তুলেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

অ্যাটর্নি জেনারেলের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে সমিতির কার্যালয়ে ব্রিফিংকালে তিনি এ অভিযোগ করেন।

এর আগে, বুধবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি একটি রাজনৈতিক দল দখল করে নিয়েছে এবং তারা সমিতিকে রাজনৈতিকভাবে চালানোর চেষ্টা করছে’।

এমন অভিযোগের জবাবে বৃহস্পতিবার পাল্টা অভিযোগ করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি বলেন, বরং অ্যাটর্নি জেনারেল তার কার্যালয়ে দলীয় লোকজন বেষ্টিত থাকেন, এটিকে তিনি দলীয় কাজে ব্যবহার করছেন। তিনি একটি দলের দলীয় পারপাস সার্ভ করছেন’।

বিএনপির ভাইস এই চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা অতীতেও বলেছি, এখনো বলছি, আইনজীবী সমিতিকে আমরা কখনো দলীয়ভাবে চালাবার চেষ্টা করিনি, এখনো করছি না, ভবিষ্যতেও করবো না’।

সমিতির কার্যনির্বাহী কমিটি ও সিনিয়র আইনজীবীদের নিয়ে বুধবারের মুলতবি সভা বৃহস্পতিবার বিকেল চারটায় অনুষ্ঠিত হবে জানিয়েছে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘আপনারা দেখেছেন, উদ্ভূত পরিস্থিতিতে সমিতির ১৪ জন কার্যনির্বাহী সদস্য মিলে সিদ্ধান্ত নিয়েছি। আমরা মনে করি, এ সমিতি সকল আইনজীবীর। সে কারণে ইতোমধ্যে দল-মত নির্বিশেষে সব সিনিয়র আইনজীবী এবং সমিতির সাবেক সভাপতি-সম্পাদকদের নিয়ে দু’দফা সভা করেছি। সুতরাং, অ্যাটর্নি জেনারেল যে কথাটি বলেছেন, তা মোটেও সত্য নয়’।

ব্রিফিংয়ের সময় সেখানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার মঈনুল হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ সমিতির বর্তমান ও সাবেক নেতারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর