,

ভুরুঙ্গামারী সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

news-image

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার বিকালে বলদিয়া সীমান্তে তোরশা নদীতে মাছ ধরার সময় বিএসএফের গুলিতে তার মৃত্যু হয় বলে কুড়িগ্রাম-৪৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আউয়াল উদ্দিন আহমেদ জানান।

নিহত জাহাঙ্গীর হোসেন (৩২) বলদিয়া ইউনিয়নের মংলারকুটি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

বিজিবি কর্মকর্তা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে গুলিবিদ্ধ জাহাঙ্গীরকে স্থানীয়রা উদ্ধার করে ভুরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিস্থিতি জানতে তিনি ঘটনাস্থলে অবস্থান করছেন এবং সীমান্তে টহল জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুভাস চন্দ্র রায় বলেন, হাসপাতালে আনার আগেই জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে।তার বাম হাত ও পাঁজরে গুলি লেগেছে।

স্থানীয়রা জানান, বিকালে জাহাঙ্গীর বাড়ির পাশে তোরশা নদীতে মাছ ধরতে যান। এ সময় ভারতের লক্ষ্মীমারী রোস্তম ক্যাম্পের বিএসএফ টহল দল তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তার চিৎকারে এলাকার লোকজন গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় ভুরুঙ্গামারী হাসপাতালে নিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর