,

নেইমারের কাছে হেরে গেলেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক :শিরোনাম দেখে হয়তো বলতে পারেন এটা একেবারে অসম্ভব! মেসিকে হারাতে নেইমারের আরো বহু পথ পাড়ি দিতে হবে। কারণ যে পথে নেইমার হাঁটছেন, সেই পথ বহু আগেই পাড়ি দিয়েছেন আর্জেন্টাইন তারকা মেসি।

দুইজনের মাঝে যে কসরতের ফাঁরাক রয়েছে তা নিজেও বুঝেন ব্রাজিলীয়ান তারকা নেইমার। তাই তো ক্যারিয়ারের কথা চিন্তা করে বার্সা ছেড়ে পাড়ি দিয়েছেন পিএসজিতে। লক্ষ্য একটাই প্রিয় বন্ধুর থেকে দূরে থেকে তাকে টপকানো।

সে হিসেবে বলা যায়, একটি লড়াইয়ে সফলও হয়েছেন তিনি। সেটি হলো, ইউরোপের সেরা ড্রিবলারের। পরিসংখ্যান বলছে, সেরা পাঁচ ইউরোপিয়ান লিগে সবচেয়ে সফল ড্রিবলার নেইমার। মেসি খুব পিছিয়ে না থাকলেও সাফল্যের হারে বার্সেলোনার সাবেক সতীর্থের কাছে হেরে গেছেন।

ইউরোপিয়ান লিগের লিগ ওয়ানে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে সবচেয়ে বেশি ৭২ বার ড্রিবলিং করেছেন নেইমার। এর মধ্যে তিনি ৪৬ বার সফলভাবে কাটিয়েছেন প্রতিপক্ষ খেলোয়াড়কে। ব্রাজিলিয়ান তারকাকে আটকাতে ৩০ বার ফাউল করেছেন প্রতিপক্ষ খেলোয়াড়রা, তার সমান ফাউলের শিকার হয়েছেন কেবল বোর্দোর ম্যালকম।

ফ্রেঞ্চ চ্যাম্পিয়নশিপে নেইমার এখন পর্যন্ত ছয়টি গোল পেয়েছেন, অ্যাসিস্ট করেছেন ৫টি। ড্রিবলিংয়ের সঙ্গে মিলিয়ে খেলোয়াড় পরাস্ত করায় তার সাফল্যের হার শতকরা ৬৪ ভাগ।

মেসি অবশ্য খুব বেশি পিছিয়ে নেই। বার্সোলোনার হয়ে এই সময়ে মেসি করেছেন ১১টি গোল, ২টি আছে অ্যাসিস্ট। প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে তিনি ড্রিবলিং করেছেন মোট ৬৮ বার। এর মধ্যে আর্জেন্টাইন ফরোয়ার্ড সফল হয়েছেন ৪২ বার। সবমিলিয়ে তার সাফল্যের হার শতকরা ৬২ ভাগ।

সাফল্যের এই হারে সবচেয়ে এগিয়ে আছেন অবশ্য আরেকজন, লিয়নের নাবিল ফেকির। ৬ গোল আর ৩ অ্যাসিস্টের সঙ্গে ৫০ ড্রিবলিংয়ে ৩৫ বার সফল হয়েছেন তিনি। সাফল্যের হার শতকরা ৭০ ভাগ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর