,

উষ্ণতা ছড়াচ্ছেন শাহরুখ কন্যা

news-image

বিনোদন ডেস্ক : ‘বলিউড কিং’খ্যাত অভিনেতা শাহরুখ খান ও গৌরী খান দম্পতির মেয়ে সুহানা খান। বয়স মাত্র ১৭ এরই মধ্যে লাইমলাইটে তিনি। ইন্টারনেটে রীতিমতো উষ্ণতা ছড়াচ্ছে তার একটি ছবি।

সম্প্রতি ফ্যান ক্লাবের পক্ষ থেকে ইনস্টাগ্রামে সুহানার একটি ছবি পোস্ট করা হয়। এতে দেখা যায়, সুইমিংপুলের পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে রেখেছেন তিনি। পরনে নীল রঙের বিকিনি। তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে। প্রকাশের পর থেকেই আলোচনায় ছবিটি। ইন্টারনেটে ভাইরালও হয়েছে এটি।

বর্তমানে ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে অধ্যয়নরত সুহানা। শাহরুখ সবসময়ই বলে আসছেন অভিনেত্রী হওয়ার ইচ্ছে রয়েছে তার মেয়ের। বেশ কিছুদিন আগে স্কুলের থিয়েটারে সুহানার অভিনয়ের একটি ক্লিপ ইন্টারনেটে ভাইরালও হয়েছিল।

এছাড়া কয়েকদিন আগে ল্যাকমে ফ্যাশন উইকে ক্যামেরার সামনে বেশ আত্মবিশ্বাসী ছিলেন শাহরুখ কন্যা। করন জোহরের অফিসেও দেখা গেছে তাকে। আর বলিউডের তারকা সন্তানদের সিনেমার পর্দায় নিয়ে আসতে নির্মাতা করন জোহরের জুড়ি নেই। শাহরুখের পরিবারের সঙ্গে এ নির্মাতার সম্পর্কটাও ভালো। এরপর এমন ছবি প্রকাশিত হওয়ায় সুহানার বলিউডে আসার গুঞ্জনটা এবার একটু জোরেশোরেই শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর