,

প্রিয়াঙ্কা, দীপিকার পর এবার ক্যাটরিনা

news-image

বিনোদন ডেস্ক: বলিউডের পাশাপাশি হলিউডেও এখন পরিচিত মুখ প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন। ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের মাধ্যমে আগেই নিজেকে চিনিয়েছেন প্রিয়াঙ্কা। এছাড়া মুক্তি পেয়েছে তার সিনেমা বেওয়াচ। পাশাপাশি অ্যা কিড লাইক জ্যাক ও ইজন্ট ইট রোমান্টিক নামে দুটি হলিউডের সিনেমার শুটিং শেষ করেছেন এ অভিনেত্রী।

অন্যদিকে এ বছর জানুয়ারিতে মুক্তি পেয়েছে ভিন ডিজেলের সঙ্গে দীপিকার এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমাটি। গুঞ্জন উঠেছে, এ দুই অভিনেত্রীর পর এবার হলিউডে পাড়ি জমাচ্ছেন ক্যাটরিনা কাইফ।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। বর্তমানে লস অ্যাঞ্জেলেসে রয়েছে এ অভিনেত্রী। সেখানে অনেকটা লুকিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফক্স স্টুডিওস’-এর সঙ্গে মিটিং করেছেন তিনি। শুধু তাই নয়, ক্যাটরিনাকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণ করছেন জনপ্রিয় হলিউড অভিনেতা জেরেমি রেনার। ক্যাটরিনাই একমাত্র বলিউড অভিনেত্রী যাকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণ করছেন। এরপর থেকেই মূলত ক্যাটরিনার হলিউডে পাড়ি জমানোর গুঞ্জন চাউর হয়েছে।

বর্তমানে শাহরুখ খানের সঙ্গে আনন্দ এল রাইয়ের সিনেমার শুটিং করছেন ক্যাটরিনা। কয়েকদিন আগে সালমান খানের সঙ্গে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং শেষ করেছেন। এছাড়া আমির খানের থাগস অব হিন্দুস্তান সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর