সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হলেন জেসিয়া ইসলাম

news-image

বিনোদন ডেস্ক : নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হলেন জেসিয়া ইসলাম। এ প্রতিযোগিতায় আগের বিজয়ী ছিলেন জান্নাতুল নাঈম এভ্রিল। কিন্তু তার বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ এনে মুকুট প্রত্যাহারের ঘোষণা দেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার অন্যতম বিচারক বিবি রাসেল। এরপর নতুন করে বিজয়ী হিসেবে জেসিয়ার নাম ঘোষণা করা হলো।

আজ বুধবার বিকেলে হোটেল ওয়েস্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়েছে।

গত শুক্রবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় জান্নাতুল নাঈম এভ্রিলকে। পরবর্তী সময়ে অভিযোগ ওঠে আয়োজকদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করা হয়েছে। বিচারকমণ্ডলীর রায় অগ্রাহ্য করে এভ্রিলের মাথায় পরানো হয়েছে বিজয়ের মুকুট। এ নিয়ে ওঠে বিতর্কের ঝড়। এই বিতর্কের অবসান ঘটাতে আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী আজ সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছিলেন।

এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের বিচারক ছিলেন বিবি রাসেল, জুয়েল আইচ, শম্পা রেজা, চঞ্চল মাহমুদ, রুবাবা দৌলা মতিন ও সোনিয়া কবির। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজন করে অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট। বাংলাদেশে এবারই প্রথম ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর ফ্র্যাঞ্চাইজি নিয়ে এসেছে এ প্রতিষ্ঠান দুটি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা