,

দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা ১৪ কোটি

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে মোবাইল সিম গ্রাহক ১৩ কোটি ৯৩ লাখ এবং ইন্টারনেট গ্রাহক ৭ কোটি ৭১ লাখ ৪২ হাজারে পৌঁছেছে। এক মাসের ব্যবধানে নতুন মোবাইল সিম গ্রাহক বেড়েছে ১৯ লাখ ১ হাজার এবং নতুন ইন্টারনেট গ্রাহক বেড়েছে ২১ লাখ ১৮ হাজার।

বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ আগস্ট মাসের প্রতিবেদন এ তথ্য প্রকাশ করা হয়েছে।

তবে বিটিআরসি সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি অক্টোবর পর্যন্ত হিসেবে মোবাইল গ্রাহক ১৪ কোটি এবং ইন্টারনেট গ্রাহক ৮ কোটি পেরিয়ে গেছে।

বিটিআরসির সর্বশেষ আগস্ট মাসের হিসেবে ১৩ কোটি ৯৩ লাখ ২০০ মোবাইল গ্রাহকদের মধ্যে গ্রামীণফোনের ৬ কোটি ৩১ লাখ ২৭ হাজার, রবি ও এয়ারটেলের ৪ কোটি ৬ লাখ ৬৯ হাজার, বাংলালিংকের ৩ কোটি ২২ লাখ ৭২ হাজার এবং টেলিটকের ৩২ লাখ ৩৪ হাজার গ্রাহক।

এর আগে জুলাই মাসে গ্রামীণ ফোনের মোট গ্রাহক ছিল ৬ কোটি ২৪ লাখ ১৩ হাজার, রবি ও এয়ারটেলের ৩ কোটি ৯৮ লাখ ৯২ হাজার, বাংলালিংকের ৩ কোটি ১৮ লাখ ৬৫ হাজার এবং টেলিটকের ৩২ লাখ ২৯ হাজার।

পরিসংখ্যানে দেখা যাচ্ছে জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে সব অপারেটরের মোবাইল সিম গ্রাহক বৃদ্ধি পেয়েছে। বিটিআরসির হিসেবে জুলাই মাসে মোট মোবাইল সিম গ্রাহক ছিল ১৩ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার এবং জুন মাসে ছিল ১৩ কোটি ৫৯ লাখ ৮২ হাজার।

এদিকে মোবাইল সিম গ্রাহকের পাশাপাশি ইন্টারনেট গ্রাহকও পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে। এক মাসের ব্যবধানে মোবাইল সিম গ্রাহকের চেয়ে ইন্টারনেট গ্রাহক বেশি বেড়েছে।

কমিশনের হিসেবে মোট ইন্টারনেট গ্রাহক জুলাই মাসে মোট ইন্টারনেট গ্রাহক ছিল ৭ কোটি ৫০ লাখ ২৪ হাজার হয়েছে ৭ কোটি ৭১ লাখ ৪২ হাজার। আগস্টে মোবাইল অপারেটরদের ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৭ কোটি ১৮ লাখ ৮৩ হাজার, আইএসপি ও পিএসটিএন অপারেটরদের ৫১ লাখ ৭০ হাজার এবং ওয়াইম্যাক্স অপারেটরদের গ্রাহক ৮৯ হাজার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে