সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউডে অভিষেক হচ্ছে সামান্থার?

news-image

 

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ৬ অক্টোবর প্রেমিক নাগা চৈতন্যর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি। হিন্দু ও ক্রিশ্চিয়ান রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এদিকে সামান্থার হবু শ্বশুর নাগার্জুন জানিয়েছেন, বিয়ের পরই বলিউডে অভিষেক হতে যাচ্ছে সামান্থার। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

গতকাল মঙ্গলবার একটি সিনেমার প্রচারণায় গিয়ে নাগার্জুন জানিয়েছেন, বলিউডের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সামান্থা। সিনেমাটি প্রযোজনা করবেন রনি স্ক্রুওয়ালা। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই অভিনেতা।

সামান্থা ভক্তদের মনে অনেক দিন ধরেই প্রশ্ন, বিয়ের পর সামান্থা অভিনয় চালিয়ে যাবেন কিনা? যদিও সামান্থা একাধিকবার নিশ্চিত করেছেন, বিয়ের পর তিনি অভিনয় চালিয়ে যাবেন। এ বিষয়ে সামান্থার হবু শ্বশুর জানিয়েছিলেন, বিয়ের পর যদি সামান্থা অভিনয় ছেড়ে দেয় তবে তাকে তিনি ভৎসনা করবেন।

বিয়ের আনুষ্ঠানিকতার পরই ‘রাঙ্গাথালাম ১৯৮৫’ সিনেমার শুটিংয়ে ফিরবেন তিনি। সামান্থার বিয়ের জন্য সিনেমাটির শুটিং কিছুটা পিছিয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে।

অন্যদিকে সামান্থা-চৈতন্যর বিয়ের দিনটির জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন অভিনেতা নাগার্জুন। ভারতের গোয়াতে অনুষ্ঠিত হবে সামান্থার বিয়ের অনুষ্ঠান। বিয়েতে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে কাছের বন্ধুরা উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন নাগার্জুন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা