,

৯০০০ মানুষ পোশাক খুলে যে কারণে জড়ো হলেন!

news-image

অনলাইন ডেস্ক : বেশ রুদ্ধশ্বাস লড়াই। পরনে একটা অধোবাস ছাড়া আর কিছু নেই।হাজার হাজার মানুষ এমন ভাবেই পরস্পরের সঙ্গে লড়ে যাচ্ছেন। কে হারে-কে জেতে— এমন টেনশন। জাপানে এই দৃশ্য কিন্তু বছরে একবার দেখা যাবেই। তবে এই লড়াইয়ে নারীরা ব্রাত্য। কেববল বালক আর পুরুষদের জন্যই খোলা রয়েছে ‘হাকাদা মাৎসুরি’-র দরজা।

‘হাকাদা মাৎসুরি’ জাপানের এক অতি প্রাচীন উৎসব। প্রতি বছর বেশ কয়েক হাজার বালক আর পূর্ণবয়স্ক পুরুষ এতে অংশ নেন। এক সুবিশাল কুস্তির রিংয়ে তাঁরা কটিমাত্র বস্ত্রাবৃত হয়ে শুরু করেন লড়াই। পরনে থাকে ‘ফুন্দোশি’ নামের ট্র্যাডিশনাল অধোবাস। তাঁদের এই লড়াইয়ের উদ্দেশ্য একটাই, কে জিতে নেবেন আগামি এক বছরের সৌভাগ্য। এই পরম্পরাগত লড়াইয়ের কেন্দ্রে রয়েছে একটি তাবিজ। জাপানিদের ধারণা, এই তাবিজটি দখল করতে পারলে এক বছরের জন্য সৌভাগ্য হাতের মুঠোয়।

প্রতি বছর এই উৎসব অনুষ্ঠিত হয় ওকায়ামার সাইদাজি মন্দিরে। সেখানে অংশগ্রহণকারীরা প্রথমে ঠান্ডা পানিতে স্নান করে শুদ্ধ হন। তার পরে মন্দিরে প্রণাম সারেন। সমবেত সমাগমের উপরেই পুরোহিত তাবিজটি ছুড়ে দেন। তার পরে শুরু হয় লড়াই। যদি কেউ জ্ঞান হারান বা অন্য কোনও মেডিকেল এমার্জেন্সি দেখা দেয়, তার জন্য প্রতিযোগিরা ফুন্দোশির কোঁচড়ে নিজেদের নাম-ঠিকানা লিখে রাখেন। গত ৫০০ বছর ধরে উদযাপিত হয়ে আসছে এই উৎসব। না, লড়াই থাকলেও এই ৫০০ বছরে কোন বৈরিতা জন্ম নেয়নি হাকাদা মাৎসুরি-র অঙ্গন থেকে। খবর এবেলার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর