,

আবার দলে ফিরছেন নাসির?

news-image

স্পোর্টস ডেস্ক : অনেক দিন ধরেই জাতীয় দলে যাওয়া-আসার মধ্যে আছেন নাসির হোসেন। গত মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে সুযোগ পেলেন। বাদ পড়লেন জুনে চ্যাম্পিয়নস ট্রফিতে। গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে সুযোগ পেলেন। বাদ পড়লেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে। তবে প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে দলে সুযোগ পাওয়ার জোর সম্ভাবনা নাসিরের।

কদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে দলের ব্যাটিং বিপর্যয়ে ৪৫ রান করেছিলেন নাসির। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে স্কোয়াডে রাখা হয়নি তাঁকে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের যুক্তি ছিল, বাউন্সি উইকেটে পরীক্ষিত নন বলেই রাখা হয়নি ২৫ বছর বয়সী অলরাউন্ডারকে। তবে প্রোটিয়াদের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে নাসিরের নামটি থাকার সম্ভাবনা জোরালো বলেই জানিয়েছে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র।

শুধু নির্বাচকদের দেওয়া তালিকায় থাকলেই চলবে না, নাসির দক্ষিণ আফ্রিকায় যাবেন কি না, সেটি নির্ভর করছে কোচ চন্ডিকা হাথুরুসিংহের চূড়ান্ত সিদ্ধান্তের ওপরও। নির্বাচকেরা যে দল দেন, তা বদলে যাওয়ার অনেক উদাহরণ আছে।

সর্বশেষ টেস্ট দলেও এমন ঘটনা ঘটেছে। নির্বাচকদের দেওয়া দল থেকে কোচ শেষ মুহূর্তে বাদ দিয়েছেন একজন পেসারকে। নাসির তাই ৯ অক্টোবর মাশরাফি-সাকিবদের সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিমান ধরতে পারবেন কি না, সেটি জানতে অপেক্ষায় থাকতে হচ্ছে। যদিও বিসিবির নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে, বড় ওলটপালট না হলে ওয়ানডে দলে নাসির থাকছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর