,

বাংলাদেশকে উড়িয়েও শেখার দেখছে দ. আফ্রিকা

news-image

স্পোর্টস ডেস্ক : পচেফস্ট্রুম টেস্টে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে হারিয়েছে ৩৩৩ রানে। বিশাল এই জয়েও তৃপ্তির হাসি নেই দক্ষিণ আফ্রিকা শিবিরে। বরং এই টেস্টে যে ভুলগুলো হয়েছে, সেগুলো শুধরে নিয়ে ব্লুমফন্টেইনে বাংলাদেশকে আরও কঠিন পরীক্ষা নিতে চায় প্রোটিয়ারা।

পচেফস্ট্রুম টেস্টে কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যাচ হাতছাড়া হয়েছে দক্ষিণ আফ্রিকার। বিশেষ করে দ্বিতীয় দিনের শেষ সেশনে কেশব মহারাজের পরপর দুই বলে স্লিপে মুশফিকুর রহিমের ক্যাচ ছেড়েছেন ডিন এলগার। মুশফিক তো পরে মরনে মরকেলের নো বলের সৌজন্যে পরিষ্কার বোল্ড হয়েও বেঁচে গেছেন। মরকেলের অবশ্য নো বলের কারণে উইকেট-বঞ্চিত হওয়া নতুন কিছু নয়। চতুর্থ দিনে কাগিসো রাবাদার বলে ক্যাচ ছেড়েছেন ফাফ ডু প্লেসিও।

দক্ষিণ আফ্রিকার মিডলঅর্ডার ব্যাটসম্যান টেম্বা বাভুমা বলছেন, ‘আরও শৃঙ্খল হতে আমরা কঠোর পরিশ্রম করেছি। নো বলে উইকেট না পাওয়ার ব্যাপারটা কমানোর চেষ্টা করছি। এমনকি আমারও দায় আছে। তবে মুশফিকের মতো ভালো ব্যাটসম্যান সুযোগ পেয়ে গেলে সেটা আমাদের জন্য হতাশার।’

ভুলগুলো শুধরে নিতে দলের সবার চেষ্টার যে ঘাটতি নেই, সেটিও জানাচ্ছেন বাভুমা, ‘অনুশীলনে আমাদের নিজেদের সঙ্গে প্রতারণা করি না। যদি মাঠে এটা (অনুশীলন) কাজে না দেয়, তাহলে সেটা বাদ দিয়ে নতুন আরেকটা নিয়ে কাজ করতে হবে।’

বাংলাদেশ যখন পচেফস্ট্রুম টেস্টের ভুল শুধরে ব্লুমফন্টেইনে ঘুরে দাঁড়ানোর চিন্তা করছে, দক্ষিণ আফ্রিকা চাইছে আরও চেপে ধরতে। মুশফিকদের সামনে তাহলে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর