বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেই প্রতিযোগীর সম্পূর্ণ দোষ এবং দায়ভার তারই, আয়োজকের নয়: প্রিয়তি

news-image

বিনোদন ডেস্ক :এখন এক নামেই সকলেই তাকে চেনেন। তিনি মিজ আয়ারল্যান্ড খ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত মডেল ও অভিনেত্রী মাকসুদা আক্তার প্রিয়তি। বিগত ১৫ বছর ধরে তিনি বসবাস করছেন আয়ারল্যান্ডে। যেহেতু তিনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মডেল আর তাই সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ও বিজয়ী এভ্রিলকে নিয়ে যে আলোচনা-সমালোচনা তর্ক-বিতর্ক চলছে এই বিষয় নিয়ে এবার মুখ খুললেন তিনি। বলেছেন অনেক কথা। তবে তা ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে। প্রিয়.কম এর পাঠকের জন্য হুবহু তা প্রকাশ করা হলো।

‘নাক গলানোর জন্য দুঃখিত , বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি রক্ষার্থে কথাগুলো বলতে হচ্ছে। কোন প্রতিযোগী যদি তার previous marital status গোপন রেখে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে, তাহলে সেই প্রতিযোগীর সম্পূর্ণ দোষ এবং দায়ভার তারই, আয়োজকের নয়, যদি আয়োজকেরা তাদের প্রচারণায় নীতিমালা বিষয়গুলো স্পষ্ট করে উল্লেখ করে থাকেন, সেই ক্ষেত্রে আয়োজকরা যদি পরবর্তীতে প্রমাণ সহকারে জানতে পারেন যে, কোন প্রতিযোগী ফ্রড করেছেন বা প্যাজেনট অর্গানাইজেশন বিধি নীতি-মালা ভঙ্গ করেছেন বা False Statement দিয়ে থাকেন, তাহলে প্যাজেনট Authority এর পূর্ণ অধিকার আছে সেই প্রতিযোগীকে বহিষ্কার করা বা টাইটেল ছিনিয়ে নেয়া।

এখন কথা হচ্ছে, একেক প্যাজেনট অর্গানাইজেশন এর একেক পলিসি অথবা রুলস ফলো করে। Miss World প্যাজেনট পলিসি অনুযায়ী, কোন প্রতিযোগী priviously married বা divorced বা নিজের সন্তান থাকলে অর্থাৎ সন্তান প্রসব করে থাকলে তাহলে সে MISS World division এ অংশগ্রহণ করতে পারবে না। তিনি MS. World or MRS. World Division এ অংশ নিতে পারবেন।

আয়োজকদের প্রতি অনুরোধ রইলো, আপনারা যেহেতু দেশের মেয়েদের এতো বড় সুযোগ করে দিচ্ছেন, প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন এতো বছর পর বিশ্ব মঞ্চে নিজের দেশকে উপস্থাপন করার, তাহলে যোগ্য কোন প্রতিযোগীকে পাঠান who truly deserve this national title , প্রয়োজনে অনলাইন ওপেন পাবলিক ভোট এর ব্যবস্থা করতে পারেন।

কেননা, Miss World authority যদি পরবর্তীতে জানতে পারেন যে কোন fraud করা হয়েছে , she will be kicked out from the show and we will never want it. এইটি আমাদের দেশের জন্য অসম্মান ও লজ্জা বয়ে আনবে। একটু ভাবুন, অনেক ইংলিশ নিউজ অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে।

PS: I am not against anybody or any contestant. Everyone is unique and everyone has their own quality & talent in the various compartments. But, we need to figure out who suppose to fit in that particular compartment as per the requirements.’

বলে রাখা ভালো, আগামী ৪ অক্টোবর সন্ধ্যায় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ আয়োজকরা পুনরায় নতুন নাম ঘোষণা করবেন একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে।