,

মাত্র ৩০মিনিটে পান দাগহীন, ফর্সা, কোমল ত্বক পাওয়ার ঘরোয়া উপায়

news-image

ফর্সা, কোমল ও দাগহীন ত্বক সকলেরই কাম্য। মুখের ত্বকে ব্রণ, মেছতা কিংবা অন্য কোনো কিছুর দাগ থাকলে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস কমে আসে। তবে মাত্র ৩০মিনিটের যত্নে প্রাকৃতিক উপায়ে খুব সহজেই পেতে পারেন মনের মতো দাগহীন, ফর্সা, কোমল ত্বক।

যা যা লাগবেঃ
– ২ টেবিল চামচ বেসন
– ১ চিমটি হলুদ গুঁড়ো
– পরিমাণমতো দুধ
– তৈলাক্ত ত্বক হলে কয়েক ফোঁটা লেবুর রস
– সামান্য মধু

পদ্ধতিঃ

– প্রথমে ত্বক বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। ফেশওয়াস ব্যবহার করতে পারেন। ত্বক পরিষ্কার থাকতে হবে।

– এরপর একটি বাটিতে সবকটি উপকরণ (মধু বাদে) ভালো করে মিশিয়ে ঘন পেস্টের মতো তৈরি করে নিতে হবে। এবং পুরো মুখে, ঘাড়ে ও গলায় ভালো করে লাগিয়ে নিন।

– ২০ মিনিট মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। এরপর শুকিয়ে গেলে আলতো ঘষে ঘষে তুলে ফেলুন।

– পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন। ত্বক যেনো ভালো করে পরিষ্কার হয়ে যায়। এতে করে হলুদের হলদেটে ভাবও দূর হয়ে যাবে।

– এরপর আঙুলের ডগায় সামান্য মধু লাগিয়ে পুরো মুখে গোল গোল করে ঘুরিয়ে ম্যাসেজ করতে থাকুন। প্রায় ১০ মিনিট ম্যাসেজের পর হালকা গরম পানি দিয়ে ত্বক ভালো করে ধুয়ে ফেলুন।

– ত্বক ভালো করে ধোয়ার পর পরিষ্কার তোয়ালে দিয়ে মুখ শুকিয়ে নিন। এরপর প্রায় ৪/৫ ঘণ্টা ত্বকে কোনো ধরণের প্রসাধনী ব্যবহার করবেন না।

– সপ্তাহে মাত্র ২/১ দিন এভাবে মাত্র ৩০ মিনিট ব্যয়ে ত্বক হয়ে উঠবে দাগহীন, ফর্সা ও কোমল। ভালো ফল পেতে রাতে করুন এই ত্বকের যত্ন।

সূত্র: প্রিয় লাইফ

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে