সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্বক সুস্থ রাখতে যে কাজগুলো করতে হবে প্রতিদিন!

news-image

 

লাইফস্টাইল ডেস্ক : সুন্দর, উজ্জ্বল ত্বক কে না চায়? ত্বক ফর্সা বা নিখুঁত করার চাইতেও দরকারি ব্যাপার হলো ত্বককে সুস্থ রাখা। ত্বক সুস্থ থাকলে তবেই ফুটে ওঠে তার সৌন্দর্য। ত্বকের সৌন্দর্যের জন্য অনেকেই অনেক কিছু করেন। বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন, একটিতে কাজ না হলে আরেকটি ব্যবহার শুরু করেন। এমন অনেক কিছু করার চাইতে কিন্তু একটা রুটিন মেনে চলা বেশি দরকারি। ইংল্যান্ডের ব্রাইটনের অধিবাসী, বিউটি থেরাপিস্ট এবং মেকআপ আর্টিস্ট নাজিয়া আহমেদ আমাদেরকে জানান, তিনি তার সব ক্লায়েন্টকে ত্বকের যত্ন নেবার একদম বেসিক কিছু টিপস দিয়ে থাকেন। ত্বকের সুস্থতার জন্য সবারই এই টিপসগুলো মেনে চলা জরুরী।

প্রতিদিন যা করা দরকার
ত্বকের দৈনিক যত্নের রয়েছে তিনটি ধাপ। এগুলো হলো-
– ক্লিনজিং
– ময়েশ্চারাইজিং
– টোনিং

ভালো মানের ফেসওয়াশ দিয়ে প্রতিদিন মুখ ধুতে হবে ২ বার করে। এর পর পরই ত্বকে ব্যবহার করতে হবে ময়েশ্চারাইজার। এটুকু জানি আমরা সবাই। কিন্তু এর পাশাপাশি টোনিংও করতে হবে, এটা আমাদের দেশে অনেকেই জানেন না।
টোনার কী? টোনার হলো একধরণের তরল, তা কটন বল বা প্যাডে নিয়ে ত্বক আলতো করে মুছে নিতে হয়। মুখ ধোয়ার পর এবং ময়েশ্চারাইজার ব্যবহারের আগে, মধ্যম স্টেপ হিসেবে এটা ব্যবহার করা উচিৎ।

কী উপকার পাওয়া যায় টোনিং করলে? এতে মূলত আমাদের রোমকূপ বা পোরস এর ভেতরের ময়লা বের হয়ে যায়, পোরস ছোট করে ফলে ত্বক আরো মসৃণ দেখায় এবং ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখতে সাহায্য করে। সুতরাং ফেসওয়াশ এবং ময়েশ্চারাইজার ব্যবহারের পাশাপাশি টোনারও ব্যবহার করা দরকার প্রতিদিন।
আরো যা করতে পারেন
নাজিয়া আহমেদ আরো জানান, আমাদের ত্বকের অনেকগুলো স্তর আছে। প্রতি ২৮-৩০ দিন পর পর ত্বকের স্তর নতুন করে তৈরি হয়। ত্বকের পুরনো কোষগুলো ত্বক থেকে অপসারণ খুবই জরুরী। এদের কারণে ত্বক মলিন ও রুক্ষ মনে হয়। এই পুরনো, মৃত কোষের স্তর পরিষ্কার করার জন্য সপ্তাহে ২ বার ত্বক এক্সফলিয়েট করা দরকার। বাজারে অনেক স্ক্রাব, এক্সফলিয়েটর পাওয়া যায়, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন আপনার ত্বকের ধরণ অনুযায়ী।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা