,

কাতালান অবরোধে অংশ নিচ্ছে বার্সেলোনাও

news-image

স্পোর্টস ডেস্ক : কাতালুনিয়ার স্বাধীনতার প্রশ্নে রোববার গণভোগ অনুষ্ঠিত হয়। তবে শুরু থেকেই এর বিপক্ষে ছিল স্পেনের কেন্দ্রীয় সরকার। গণভোটের দিন তাই স্বাধীনতাকামীদের ওপর আক্রমণ করে সরকারিবাহিনী এবং তাদের ভোট প্রদানে বাধা দেয়। স্বাধীনতাকামীদের ওপর হামলার ঘটনাও ঘটে। এর প্রতিবাদে মঙ্গলবার দেশব্যাপী অবরোধের ডাক দিয়েছে কাতালানরা। কাতালান ক্লাব বার্সেলোনা সেই অবরোধে অংশ নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার হোম গ্রাউন্ড ন্যু-ক্যাম্পের প্রবেশমুখ বন্ধ থাকবে এবং কোনো খেলোয়াড়রই কোনো কার্যক্রমে অংশ নেবেন না। এমনকি যুব দলের খেলোয়াড়দেরও বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

রোববার গণভোটের দিন স্বাধীনতাকামীদের ওপর স্প্যানিশ পুলিশ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। সেই হামলা শত শত কাতালান সমর্থক আহত হয়।

কাতালানদের পক্ষ থেকে আগেই জানানো হয়, গণভোটের স্বাধীনতাপন্থীরা জয় পেলে ৪৮ ঘণ্টার মধ্যে তারা কাতালুনিয়ার স্বাধীনতা ঘোষণা করবেন। তবে শুরু থেকেই স্পেনের কেন্দ্রীয় সরকার এই গণভোটকে অবৈধ আখ্যা দিয়ে আসছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর