,

৮ মাসের অন্ত:সত্ত্বা হয়েও নিউ ইয়র্কের র‌্যাম্পে হাঁটলেন মডেল

news-image

অনলাইন ডেস্ক : এই প্রথম নিউ ইয়র্ক ফ্যাশন উইকের র‌্যাম্পে হাঁটলেন কোনও অন্ত:সত্ত্বা মডেল। গর্ভাবস্থা এখন আর শাড়ির আঁচল বা ঢিলে পোশাকের আড়ালে লুকিয়ে রাখার জিনিস নয়। গর্ভাবস্থা উপভোগ করার, উদযাপন করার। সেরেনা উইলিয়ামস থেকে শুরু করে কিম কার্দাশিয়ান, শাকিরা, সেলিনা জেটলি, করিনা কাপুর সকলেরই গর্বিত প্রেগন্যান্সি ফোটোশুট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এ বার নিউ ইয়র্ক ফ্যাশন উইকের মতো প্রেস্টিজিয়াস মঞ্চে হেটে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অন্ত:সত্ত্বা মডেল মাইয়া রুথ লি। এই প্রথম নিউ ইয়র্ক ফ্যাশন উইকের র‌্যাম্পে হাঁটলেন কোনও প্রেগন্যান্ট মডেল।

ডিজাইনার মাইক একাস এবং জো লাটা-র শোস্টপার ছিলেন ৮ মাসের প্রেগন্যান্ট মাইয়া। আনবটনড কার্ডিগান ড্রেসের মধ্যে দিয়ে দেখা যাচ্ছিল বেবি বাম্প। সে দিন র‌্যাম্প শো-এ উপস্থিত ভোগ রানওয়ের নিকোল ফেল্পস সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করা মাত্রই তা লাইকের বন্যায় ভেসে যায়।

লিখেছেন, আমি ৮ মাসের অন্তঃসত্ত্বা। নিজেকে এই সময় র‌্যাম্পে দেখা দারুণ অনুভূতি। তবে এই বিষয় বেশ কিছুটা এগিয়েই রয়েছে ভারত। ল্যাকমে ইন্ডিয়া ফ্যাশন উইকে গুরঙ্ক শাহ’র সামার রিসর্ট এডিশনে র‌্যাম্পে হেঁটেছিলেন অন্ত:সত্ত্বা ক্যারল গ্রেসিয়াস। সব্যসাচী মুখোপাধ্যায়ের ফ্যাশন শো-এ দেখা গিয়েছিল গর্ভবতী করিনাকে। হিন্দুস্তান টাইমস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর