,

প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে পারেননি সুপ্রিম কোর্ট বার নেতৃবৃন্দ

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে দেখা করতে পারেননি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। প্রধান বিচারপতির ছুটিতে যাওয়ার খবরে সোমবার সন্ধ্যায় তার বাসভবনে দেখা করতে যান বার সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সম্পাদক এম মাহবুবউদ্দিন খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ। কিন্তু বাসভবনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তারা জানান যে, প্রধান বিচারপতি দেখা করবেন না। পরে বার নেতৃবৃন্দ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ফিরে আসেন।

এ সময় বার সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, দীর্ঘ অবকাশ শেষে কাল মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির সঙ্গে আইনজীবীদের পুনর্মিলনী অনুষ্ঠান ছিলো। কিন্তু আমরা জানতে পারি প্রধান বিচারপতি এক মাসের ছুটিতে গেছেন। হঠাৎ করে কি এমন ঘটনা ঘটল যে দীর্ঘ অবকাশের পর তিনি আবার ছুটিতে গেলেন? শুধু আইনজীবীরা নয় দেশবাসীও এটা জানতে চায়। এ কারনে আমরা তার বাসায় গিয়েছিলাম। কিন্তু বাসার গেট থেকে একজন পুলিশ কর্মকর্তা বলেন, স্যার অসুস্থ। আমি বলেছি, আমরা বারের নির্বাচিত নেতৃবৃন্দ। অসুস্থ হওয়ায় তার সঙ্গে আমরা দেখা করতে এসেছি। এরপর ওই পুলিশ কর্মকর্তা বলেন, তাহলে স্যারের সঙ্গে কথা বলে এ বিষয়ে আপনাদেরকে জানানো হবে। এরপর ওই পুলিশ কর্মকর্তা বাসার ভেতরে যান। বাসার ভেতরে গিয়ে ৭/৮ মিনিট পর ফিরে এসে তিনি বলেন, স্যার ‘সুস্থ’ আছেন কিন্তু কথা বলতে পারবেন না।

ওই পুলিশ কর্মকর্তা এমনটাই জানিয়েছেন বলে দাবি করেন বার সম্পাদক এম মাহবুবউদ্দিন খোকন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর