,

জাতির কাছে ক্ষমা চাইলেন মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : ৪২৪ রানের লক্ষ্যে পচেফস্ট্রুম টেস্টে ৯০ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। তামিম-মুশফিকরা সর্বশেষ এক শ রানের নিচে অলআউট হয়েছিলেন দশ বছর আগে, সেই ২০০৭ সালে। পি সারায় প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছিল ৬২ রানে। ২০০৭ সালের বাংলাদেশের সঙ্গে এই বাংলাদেশের নিশ্চয়ই পার্থক্য আছে। কিন্তু সেই পার্থক্যের প্রতিফলন পচেফস্ট্রুমে দেখা গেল কোথায়? এই পরাজয়ে লজ্জিত মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক ক্ষমাই চাইলেন জাতির কাছে।

এর আগে দক্ষিণ আফ্রিকায় যে চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ, প্রতিটি হেরেছে ইনিংস ব্যবধানে। এবার সেটি না হলেও চতুর্থ ইনিংসে এভাবে গুটিয়ে যাবেন মুশফিকরা, সেটা কে ভেবেছিল! গত তিন বছরে যে পারফরম্যান্স, তাতে বলা হচ্ছিল, বদলে যাওয়া এই বাংলাদেশ প্রোটিয়াদের বিপক্ষে লড়াইটা অন্তত করবে। পচেফস্ট্রুমে লড়াই দূরে থাক, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উল্টো প্রথমবারের মতো ১০০ রানের নিচে অলআউটের লজ্জা যোগ হয়েছে।

দলের এই পারফরম্যান্সে মুশফিকের মুখে স্বাভাবিকভাবেই হতাশার আঁকিবুঁকি, ‘সর্বশেষ বাংলাদেশ এমন ব্যাটিং করেছে কবে, ভুলেই গিয়েছি! খুবই খারাপ লাগছে। অনেকভাবে হারা যায়। আমাদের অন্তত দুই সেশন খেলার সামর্থ্য ছিল। আরেকটি সুযোগ আছে পরের টেস্টে। দুর্দান্তভাবে এগোতে হবে। না হলে এমন লজ্জা ছাড়া আর কিছুই নিয়ে ফিরতে পারব না।’

পচেফস্ট্রুমে বাজে খেলায় ক্ষমা চাইলেও ৬ অক্টোবর ব্লুমফন্টেইনে শুরু সিরিজের শেষ টেস্টে তাই ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা মুশফিকের, ‘এখনো মনে করি, ব্যাটিংয়ের জন্য উইকেট ভালো ছিল। ব্যাটসম্যানরা তাঁদের দক্ষতা দেখাতে পারেননি। অধিনায়ক হিসেবে আমি খুবই হতাশ, ভীষণ খারাপ লাগছে। অন্তত লড়াই তো করতে পারতাম। ক্ষমা চাইছি জাতির কাছে। আমাদের পরের টেস্টে ভালো করা দরকার। আশা করি, পরের টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করতে পারব আমরা।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর