,

বোলারদের দুষছেন মুশফিক!

news-image

 

স্পোর্টস ডেস্ক :প্রথম ইনিংসে দুটি উইকেট, পরের ইনিংসে ছয় উইকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ইনিংসেই অসহায় বাংলাদেশি বোলাররা। পচেফস্ট্রুমে তাসকিন-শফিউলদের ব্যর্থতা যেন বাংলাদেশের হারের পথ তৈরি করে দিয়েছে। অধিনায়ক মুশফিকুর রহিম দুষছেন বোলারদের।

 

প্রোটিয়া বোলারদের মধ্যে বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজ দুই ইনিংস মিলিয়ে একাই নিয়েছেন সাত উইকেট। বাংলাদেশের বাকি ব্যাটসম্যানরা পেসারদের শিকার। অন্যদিকে প্রথম ইনিংসে চরম ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে খানিকটা হলেও মান রাখার চেষ্টায় নেমেছিল বাংলাদেশের বোলাররা। তাতে করে ছয় উইকেট তুলে নেওয়া গেছে। কিন্তু সেই ছয় উইকেটের তিনটিই নিয়েছেন পার্ট টাইম বাঁ-হাতি স্পিনার মুমিনুল হক! মুস্তাফিজ নিয়েছেন দুটি।

 

ম্যাচ শেষে মুশফিক তাই বললেন, ‘প্রথম ইনিংসে আমাদের বোলাররাই আমাদের ডুবিয়েছে। উইকেট একেবারে ফ্লাট ছিল। বোলারদের সুযোগ ছিল সঠিক জায়গায় বল করা।’
সেটা করতে ব্যর্থ হয়েছিলেন তাসকিন আহমেদরা। এই ম্যাচে ব্যর্থ হিসেবে সবার আগে তাসকিনের নামই আসবে। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকেই বল হাতে আলো ছড়িয়ে আসা মেহেদী হাসান মিরাজও ছিলেন নিষ্প্রভ। আপাতত তাই পরের ম্যাচে চোখ বাংলাদেশের। লজ্জা কাটাতে কতটা মানসিক শক্তির দরকার সেটাও মাথায় রাখছেন মুশফিক।

বলেছেন, ‘আশা করছি পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারব। পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের মানসিকভাবেও শক্ত থাকতে হবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর