,

চীনে কোরআন ‘নিষিদ্ধ’: ফুটবলারের কড়া জবাব

news-image

স্পোর্টস ডেস্ক :চীনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন ও জায়নামাজসহ অন্যান্য ধর্মীয় উপকরণ পুলিশের হাতে তুলে দেয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। এমনকি এই নির্দেশ অমান্যকারীর জন্য শাস্তির বিধানও জারি করেছে তারা। মূলত দেশটির মুসলিম অধ্যুষিত উত্তর-পশ্চিম সীমান্তের জিনজিয়াং এলাকায় এই নির্দেশ দিয়েছে সরকার।

তবে চীন কর্তৃপক্ষের এমন নির্দেশনাকে অহেতুক বলে কড়া জবাব দিয়েছেন সেনেগালের তারকা ফুটবলার দেম্বা বা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ৩২ বছর বয়সী চেলসির সাবেক এই ফুটবলার লিখেছেন, ‘যদি তারা জানত যে, মুসলিমরা মেঝেতেই নামাজ পড়তে পারে; এবং মিলিয়ন মুসলিম কোরআন না খুলেই মুখস্ত পড়তে পারে; তখন সম্ভবত তারা (চাইনিজ) তাদেরকে (মুসলিম) হৃৎপিন্ড খুলে তাদের কাছে হস্তান্তরের আদেশ দিতো।’

প্রসঙ্গত, চীনের দক্ষিণ-পশ্চিম প্রান্তের শিনজিয়ান প্রদেশে কাজাখ, উইঘুর, কিরঘিজের মতো সংখ্যালঘু উপজাতির বাস। ইসলাম ধর্মাবলম্বী ওই জনজাতির প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কোরআনসহ অন্যান্য ধর্মীয় জিনিসপত্র। ‘রেডিও ফ্রি এশিয়া’ নামক দেশটির একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে চীনা প্রশাসনের তরফে ওই এলাকার বাসিন্দাদের স্পষ্ট জানানো হয়েছে, চাঁদ-তারা আঁকা সমস্ত পণ্য তাদের প্রশাসনের হাতে তুলে দিতে হবে। জমা দিতে হবে নামাজ পড়ার মাদুরও (জায়নমাজ)।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর