,

আরাধ্যকে জয়ার সঙ্গে দেখা যায় না কেন?

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের সবচেয়ে প্রিয় তারকা শিশুদের মধ্যে অন্যতম আরাধ্য বচ্চন। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন দম্পত্তির কন্যা। অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের নাতনি।

ঐশ্বরিয়ার সঙ্গে আরাধ্যকে ক্যামেরাবন্দি করার কোনো সুযোগই মিস করেন না ফটো শিকারীরা। কিন্তু ছোট্ট একটি বিষয় কি খেয়াল করেছেন? আরাধ্যকে কখনোই তার দাদী জয়া বচ্চনের সঙ্গে দেখা যায়নি। এর কারণ কি ঐশ্বরিয়া? চলুন জেনে নেয়া যাক।

ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলকে বচ্চন পরিবারের ঘনিষ্ঠ এক বন্ধু বলেন, ‘আপনি কি কখনো জয়াজির সঙ্গে আরাধ্যের একটি ছবিও দেখেছেন? আরাধ্যকে বহুবারই তার নানী বৃন্দা রাইয়ের সঙ্গে দেখা গেছে। তার দাদী কখনোই আরাধ্যের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন না এবং আরাধ্য দাদীর সঙ্গে খুব কম সময়ই কাটায়। এমনকি বাসায় থাকাকালীন আরাধ্যের প্রতিটি বিষয়ে যত্নআত্তি ঐশ্বরিয়া একাই নিতে পছন্দ করেন। এবং যখন আরাধ্যের দেখাশোনার প্রয়োজন পড়ে তখন ঐশ্বরিয়া তার মাকে ডাকেন, শাশুড়িকে ডাকেন না।’

 

একই ঘটনা সাইফ আলী খান এবং কারিনা কাপুর খান দম্পত্তির পুত্র তৈমুর আলী খানের ক্ষেত্রেও। নানী ববিতার সঙ্গে তৈমুরকে অনেকবার দেখা গেলেও, দাদী শর্মিলা ঠাকুরের সঙ্গে তৈমুরকে খুবই কম দেখা যায়। এ প্রসঙ্গে তাদের এক পরিবারিক বন্ধু বলেন, ‘প্রথমত শর্মিলা ঠাকুর দিল্লিতে বাস করেন এবং দ্বিতীয়ত তিনি জোর করে দাদীর ভূমিকা পালন করতে চান না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর