সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লজ্জার রেকর্ডে বাংলাদেশের বড় হার

news-image

স্পোর্টস ডেস্ক : পচেফস্ট্রুম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৩৩৩ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শেষ দিনে ৭ উইকেট হাতে নিয়ে ম্যাচ বাঁচানোর লক্ষ্যে ব্যাট করতে নেমে দেড় ঘণ্টায় গুটিয়ে গেছে বাংলাদেশ। ৪২৪ রান তাড়ায় বাংলাদেশ অলআউট হয়েছে মাত্র ৯০ রানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এটিই বাংলাদেশের সর্বনিম্ন রান। ৩৫ রানেই পড়েছে বাংলাদেশের শেষ ৭ উইকেট!

রান আউট শফিউল
অযাচিত তিন রান নিতে গিয়ে রান আউট হয়েছেন শফিউল ইসলাম। তার বিদায়ে বাংলাদেশ হারিয়েছে নবম উইকেট। এগিয়ে গেছে হারের দ্বারপ্রান্তে।

এবার ফিরলেন তাসকিন
বাংলাদেশের ব্যাটসম্যানদের যাওয়া-আসার মিছিলে যোগ দিয়েছেন এবার তাসকিন আহমেদ। কেশব মহারাজের বলে এলবিডব্লিউ হয়েছেন তাসকিন। বাংলাদেশের সংগ্রহ তখন ৮ উইকেটে ৭১।

১২ রানে নেই ৪ উইকেট
শেষ দিনে ম্যাচ বাঁচানোর কঠিন পথটা কঠিনতর করে ফেলেছে বাংলাদেশ। মাত্র ১২ রানের মধ্যেই হারিয়েছে ৪ উইকেট! যার সবশেষ শিকার সাব্বির রহমান। স্পিনার মহারাজের বলে এলবিডব্লিউ হয়েছেন ডানহাতি ব্যাটসম্যান। একটা পর্যায়ে ৩ উইকেটে ৫৫ থেকে দ্রুতই বাংলাদেশের সংগ্রহ তখন ৬ উইকেটে ৬৭!

রাবাদার তৃতীয় শিকার লিটন
শেষ দিনে নিজের প্রথম চার ওভারের মধ্যে ৩ উইকেট নিয়েছেন রাবাদা। তার তৃতীয় শিকার লিটন দাস হয়েছেন এলবিডব্লিউ (৪)। বাংলাদেশের সংগ্রহ তখন ৬ উইকেটে ৬৭।

শুরুতেই জোড়া ধাক্কা
শেষ দিনে ম্যাচ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খেয়েছে বাংলাদেশ। দিনে রাবাদার প্রথম তিন ওভারের মধ্যেই ফিরে গেছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। খেলবেন নাকি ছেড়ে দেবেন- এমন দোটানায় পড়ে মাহমুদউল্লাহ বোল্ড হয়েছেন ৯ রান করে।

পারলেন না মুশফিক
চতুর্থ দিনে মরকেলের বলে বোল্ড হয়েও মুশফিকুর রহিম বেঁচে গিয়েছিলেন নো বলের কল্যাণে। শেষ দিনে ম্যাচ বাঁচাতে তার ওপর ছিল বড় দায়িত্ব। কিন্তু অধিনায়ক ফিরলেন দিনের শুরুতেই। পারলেন না সুযোগ কাজে লাগাতে। দিনের তৃতীয় ওভারে রাবাদার বলে স্লিপে হাশিম আমলাকে ক্যাচ দিয়ে ফিরেছেন মুশফিক। আগের দিনের ১৬ রানেই থেমেছে তার ইনিংস। তখন ৫৫ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে দল। মাহমুদউল্লাহর সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে যোগ দিয়েছেন লিটন দাস।

বাংলাদেশের ম্যাচ বাঁচানোর চ্যালেঞ্জ

পচেফস্ট্রুম টেস্টের শেষ দিনে বাংলাদেশের সামনে ম্যাচ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ। দক্ষিণ আফ্রিকার দেওয়া ৪২৪ রানের লক্ষ্যে বাংলাদেশ চতুর্থ দিন শেষ করেছে ৩ উইকেটে ৪৯ রান নিয়ে। মুশফিকুর রহিম অপরাজিত ১৬ রানে। সোমবার শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের চাই আরো ৩৭৫ রান। আর ম্যাচ বাঁচাতে কাটিয়ে দিতে হবে পুরো দিন।

চতুর্থ দিনের শেষ সেশন চলে যায় বৃষ্টির পেটে। ক্ষতি পুষিয়ে নিতে শেষ দিনে চেষ্টা করা হবে ৯৮ ওভার খেলার। তবে বাংলাদেশের জন্য স্বস্তির খবর, চতুর্থ দিন সাইড স্ট্রেইনের চোট নিয়ে মাঠ ছাড়া মরনে মরকেল শেষ দিনে বোলিং করতে পারবেন না। দ্বিতীয় ইনিংসে প্রথম ওভারেই তামিম ইকবাল ও মুমিনুল হককে ফিরিয়ে বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিলেন এই প্রোটিয়া পেসার।

চতুর্থ দিন শেষে সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৩৯/৩ (মুশফিক ১৬*; ইমরুল ৩২, মরকেল ২/১৯)

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: ২৪৭/৬ ডিক্লে.

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩২০

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৪৯৬/৩ ডিক্লে.।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা