,

সন্তানের মৃত্যুর খবর জানালেন জেটলি

news-image

বিনোদন ডেস্ক : সংবাদটা সেলিনা জেটলির ভক্তদের জন্য দুঃখেরই। তবুও তা শেয়ার করেছেন বলিউডের এই অভিনেত্রী। জমজ দুই সন্তানের জন্ম দিয়েছিলেন; তবে একজনকে বাঁচানো যায়নি কোনওভাবেই।

২০০১ সালে মিস ইউনিভার্স ইন্ডিয়া হওয়া এই সুন্দরীর জীবনে গত ১০ সেপ্টেম্বর এই ঘটনা ঘটেছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।

শনিবার এক ফেসবুক বার্তায় সন্তানের মৃত্যুর খবর নিজেই জানিয়েছেন মডেল জেটলি। পরে এ খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মাধ্যমে।

এর আগে অন্তঃসত্ত্বা থাকার কথা টুইটারে জানিয়েছিলেন জেটলি। সে সময়কার ছবিও পোস্ট করেছিলেন তিনি। সে খবর ছিল আনন্দের। তবে এবার দ্বিতীয় বার যমজ সন্তানের জন্ম দিয়েও এক সন্তানকে হারাতে হলো তাকে। এ খবর তার ভক্তদের জন্য বিষাদের।

ফেসবুকে সেলিনা লিখেছেন, ঈশ্বরের কৃপায় এবারেও ১০ সেপ্টেম্বর দুবাইতে দুই ছেলে সন্তানের জন্ম দিয়েছিলাম। আর্থার জেটলি হাগ ও শামসের জেটলি হাগ। কিন্তু জীবন যেভাবে ভাবা হয় সব সময় সে পথে চলে না। শামসের হৃদরোগে মারা গেছে।

দ্বিতীয় বার তার যমজ সদ্যোজাতের এক জনকে হারিয়ে অভিনেত্রী লিখেছেন, হৃদয় ভেঙে গেছে আমাদের। তবু আমরা ভাগ্যবান কারণ তার একটা অংশ আর্থারের মাধ্যমে এখনও আমাদের সঙ্গে রয়েছে। আর্থারের মুখ সব সময় আমাদের মনে করাবে সেই দেবদূতের কথা।

২০১১ সালে পিটার হেগের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সেলিনা জেটলি।পরের বছর ২৪ মার্চ জন্ম দেন উইনস্টন ও বিরাজ নামের জমজ সন্তান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর