,

জঙ্গি-জামায়াত-রাজাকারের সঙ্গে কোনো আপোষ নয় : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ইয়াজিদ ও মীরজাফরের মতোই রাজাকার-জঙ্গি-জামায়াতে ইসলাম ও দেশের শত্রু। এদের সঙ্গে কোনো মিটমাট কিংবা আপোষ নয়।

রবিবার পবিত্র আশুরা উপলক্ষে মানিকগঞ্জ জেলা শহরের গড়পাড়ার ইমামবাড়িতে আশুরা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, পবিত্র আশুরা শুধু শিয়া মতাবলম্বীদের নয়, সকলের জন্যই এক স্মরণীয় বেদনার দিন। ইমাম হোসেনকে যারা হত্যা করেছিল, তাদের বংশধর রাজাকার-জঙ্গি-জামাতীরাই আজ মানুষ মারে, পোড়ায়, মন্দির-মসজিদে আগুন দেয়।

তথ্যমন্ত্রী বলেন, যারা মিটমাটের কথা বলেন, তারা এই নব্য ইয়াজিদদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি ও খালেদা জিয়াকে রাজনীতিতে বাঁচিয়ে রাখতে চান। কিন্তু মানুষে মানুষে সম্প্রীতি আর শান্তির ধর্ম ইসলাম রক্ষায় এই সাম্প্রদায়িক অপশক্তিকে ধবংসের কোনো বিকল্প নেই।

গড়পাড়া ইমামবাড়ি দরবার শরিফের খাদেম শাহ্ মোখলেছুর রহমানের সভাপতিত্বে সংসদ সদস্য মোহাম্মদ রুহুল আমিন, মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহিউদ্দীন, মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তোবারক হোসেন লুডু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জাসদের সহসভাপতি ইকবাল হোসেন খান প্রমুখ বক্তব্য রাখেন।

আজ থেকে ১৩৭৮ বছর আগে হিজরী ৬১ সনের এই দিনে বর্তমান ইরাকের কারবালা প্রান্তরে শেষ নবী হযরত মুহাম্মদ (সা:) এর দৌহিত্র মহাপ্রাণ ইমাম হোসেন ও তার সংগীদের ইয়াজিদের চক্রান্তে শাহাদত বরণের হৃদয়বিদারক ঘটনাকে প্রতিবছর পরম ভালোবাসায় স্মরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর