,

প্রথমবার একসঙ্গে শাহরুখ-হিরানি

news-image

বিনোদন ডেস্ক : বলিউড কিং হিসেবে পরিচিত অভিনেতা শাহরুখ খান। অন্যদিকে নির্মাতা হিসেবে এরই মধ্যে নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন রাজকুমার হিরানি। দর্শকদের উপহার দিয়েছেন মুন্না ভাই এমবিবিএস, থ্রি ইডিয়টস, পিকে’র মতো জনপ্রিয় সিনেমা। এবার প্রথমবারের মতো শাহরুখকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন হিরানি। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর সালা খারুস সিনেমার প্রচারণার সময় শাহরুখের সঙ্গে সিনেমা নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছিলেন রাজকুমার হিরানি। বর্তমানে এ নির্মাতা সঞ্জয় দত্তের বায়োপিকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এরপরই শাহরুখকে নিয়ে সিনেমার কাজ শুরু করবেন। তবে সিনেমাটি নিয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। কয়েক সপ্তাহের মধ্যেই এর ঘোষণা দেবেন নির্মাতারা।

এর আগে মুন্না ভাই এমবিবিএস ও থ্রি ইডিয়টস সিনেমায় শাহরুখকে নিতে চেয়েছিলেন হিরানি। তবে শেষ পর্যন্ত কোনোটিতেই অভিনয় করতে পারেননি রইস অভিনেতা। মুন্না ভাই এমবিবিএস সিনেমায় অভিনয় করেন সঞ্জয় দত্ত। অন্যদিকে পিকে সিনেমায় দেখা যায় আমির খানকে। বক্স অফিসেও সাফল্য পায় সিনেমা দুটি।

এক সাক্ষাৎকারে মুন্না ভাই এমবিবিএস সিনেমায় অভিনয় প্রসঙ্গে শাহরুখ বলেছিলেন, ‘আমি মনে করি প্রতিটি সিনেমাই একজন অভিনেতার ভাগ্য লিখে থাকে। আমার মনে হয় না সঞ্জয় দত্ত যেভাবে অভিনয় করেছে অতটা ভালো আমি করতে পারতাম। আমার মতে, সিনেমায় তিনি অসাধারণ অভিনয় করেছেন।’

শাহরুখ খান বর্তমানে ব্যস্ত আনন্দ এল রাইয়ের সিনেমার শুটিং নিয়ে। এতে বামন চরিত্রে অভিনয় করছেন এ অভিনেতা। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর