,

বিশাল লিডের পথে দ.আফ্রিকা

news-image

স্পোর্টস ডেস্ক :পচেফস্ট্রুম টেস্ট বাংলাদেশের বিপক্ষে চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। দ্রুত রান তুলে লিড যতটা সম্ভব বাড়ানোর চেস্টা প্রোটিয়া ব্যাটসম্যানদের।

দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রান ৩ উইকেটে ২০৬ রান তুলেছে। ফলে তাদের লিড দাঁড়িয়েছে ৩৭৯ রানের। ৮০ রান নিয়ে উইকেটে দু প্লেসি, ৬৬ রানে বাভুমা। অবিচ্ছিন্ন চতুর্থ জুটির রান ১৪০।

চতুর্থ দিনের শুরুটা অন্য কিছুর ইঙ্গিত দিয়েছিল। শুরুতেই বিপজ্জনক হাশিম আমলাকে ফিরিয়েছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। কিন্তু সময়ের সাথে সাথে যেন বোলিংয়ের ধার হারাতে লাগল বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৫৪ রান নিয়ে আজকের দিন শুরু করেছিল স্বাগতিকরা। দিনের শুরুতেই হাশিম আমলাকে (২৮) কাটারে বোকা বানালেন মোস্তাফিজ। অফ স্টাম্পের বাইরে বল ফেলে ব্যাটসম্যানকে প্রলুব্ধ করলেন। মারতে গিয়ে কাটারে বিভ্রান্ত হয়ে লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিলেন অভিজ্ঞ হাশিম আমলা! আগের দিন যেভাবে মারক্রামকে শিকার করেছিলেন মোস্তাফিজ, অনেকটা সেভাবেই আউট করলেন হাশিম আমলাকে।

এর আগে, টস জিতে আগে ব্যাট করে ৩ উইকেটে ৪৯৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল। ব্যাট হাতে ডিন এলগার ১৯৯, হাশিম আমলার ১৩৭ ও মার্ক্রাম ৯৭ রান করেন। জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৩২০ রানে রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ৭৭ রান করেন মুমিনুল। এছাড়া মাহমুদুল্লাহ ৬৬ ও মুশফিক ৪৪ রান করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর