,

অদ্ভুত বিয়ের প্রস্তাব

news-image

অনলাইন ডেস্ক : সবে খবরের সরাসরি সম্প্রচার শেষ করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রতিবেদক এমিলি টার্নার। কেপিআইএক্স টিভিতে খবর প্রচারের পরই তিনি দেখতে পেলেন বন্ধু ড্যানিয়েল বোয়েনকে। হঠাৎ তাঁকে দেখে অবাক হলেন এমিলি।

অবাক হওয়ার কারণও ছিল। ড্যানিয়েল এসেছিলেন একেবারে স্যুটেডবুটেড হয়ে। এমিলি জিজ্ঞেস করলেন, ‘এখানে কী করছ?’

প্রশ্নের কোনো উত্তর দিলেন না ড্যানিয়েল। এক হাঁটু গেড়ে বসে পড়লেন। সরাসরি দিয়ে ফেললেন বিয়ের প্রস্তাব।

এমন সুযোগ কী আর ছাড়ে কেপিআইএক্স টিভি? নিজেদের ফেসবুক পেজে বিয়ের প্রস্তাবের এই ভিডিও পোস্ট করে দিল কেপিআইএক্স। দুই দিনে এই ভিডিও দেখা হয়েছে দুই লাখেরও বেশি।

টিভি চ্যানেলের সংবাদ উপস্থাপক জানান, বিয়ের প্রস্তাব দেওয়ার আগে ড্যানিয়েল তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

ভিডিও দেখার পর প্রতিক্রিয়ায় একজন জানান, দুজনকে দেখে আনন্দে তাঁর চোখে পানি এসেছে। সুখের সময়ের এমন একটি ভিডিও প্রচার করায় কেপিআইএক্সকে ধন্যবাদ জানান তিনি।

আরেক মন্তব্যকারী তাঁদের দুজনকে অভিনন্দন জানিয়েছেন। অভূতপূর্ব এ রকম একটি ঘটনার সাক্ষী হতে পেরে তিনি আনন্দিত বলে জানান। এনডিটিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর