,

পিএসজির আধ ডজন গোলে নেইমারের দুই

news-image

স্পোর্টস ডেস্ক :এই পেনাল্টি আর ফ্রি-কিক নেওয়া নিয়েই দ্বন্দ্ব দেখা দিয়েছিল তাদের। নেইমার-কাভানির সেই দ্বন্দ্ব ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। ছড়িয়েছিল বিতর্ক। অবশেষে সেই বিতর্কের অবসান হলো। বোর্দোর বিপক্ষে পেনাল্টি আর ফ্রি-কিক দুটিই নিলেন নেইমার। দুটি থেকে গোলও করলেন ব্রাজিলিয়ান তারকা। তাতে বোর্দোকে আধ ডজন গোলের বন্যায় ভাসাল পিএসজি। লিগ ওয়ানের ম্যাচটি পিএসজি জিতেছে ৬-২ গোলে।

 

শনিবার ঘরের মাঠে ম্যাচের পঞ্চম মিনিটেই দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন নেইমার। ২৫ গজ দূর থেকে প্রাক্তন বার্সেলোনা ফরোয়ার্ডের বাঁকানো শট ঠেকানোর কোনো সুযোগই পাননি বোর্দোর গোলরক্ষক। সাত মিনিট পরই আবার গোল। নেইমার এবার গোলের জোগানদাতা। তার বাড়ানো বল থেকে এবারের লিগে নিজের অষ্টম গোলটা করেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি।

 

২১ মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলেন পিএসজির ডিফেন্ডার মুনিয়ের। দশ মিনিট পর বোর্দোর হয়ে ব্যবধান কমিয়েছিলেন শাঙ্কারি। তবে প্রথমার্ধের শেষ দিকে পিএসজি করে আরো দুই গোল। ৪০ মিনিটে পেনাল্টি থেকে নিজের জোড়া গোল পূরণ করেন নেইমার। গোলের পর সতীর্থকে প্রথমে অভিনন্দন জানাতে এগিয়ে আসেন সেই কাভানিই। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান আরো বাড়ান ড্রাক্সলার।

 

প্রথমার্ধেই ৫-১ গোলে এগিয়ে গিয়ে পিএসজির জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে স্বাগতিকদের আধ ডজন গোল পূরণ করেন কিলিয়ান এমবাপে। দলের আগের গোলটি তিনি ড্রাক্সলারকে দিয়ে করিয়েছিলেন। এবার ড্রাক্সলার এমবাপেকে দিয়ে গোল করিয়ে তার প্রতিদান দিলেন। ম্যাচের শেষ মিনিটে পেনাল্টি থেকে ম্যালকমের গোল কেবল অতিথিদের পরাজয়ের ব্যবধানই কমাতে পারে।

 

চলতি মৌসুমে লিগে আট ম্যাচে পিএসজির এটি সপ্তম জয়। ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। ১৫ পয়েন্ট নিয়ে পাঁচে আছে বোর্দো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে