সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবধান গড়ে দিলেন ডি ব্রুইন

news-image

স্পোর্টস ডেস্ক :‘আমরা ভাগ্যবান যে ওর মতো একজন খেলোয়াড়কে ক্লাবে পেয়েছি’- কেভিন ডি ব্রুইন সম্পর্কে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার মন্তব্য এটি। এমন মন্তব্য তিনি করতেই পারেন। বেলজিয়ান এই মিডফিল্ডারের একমাত্র গোলেই যে কাল চেলসিকে তাদের মাঠেই হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি।

গাড়ি দুর্ঘটনায় আহত হওয়া সার্জিও আগুয়েরোকে ছাড়াই স্ট্যামফোর্ড ব্রিজে খেলতে গিয়েছিল সিটি। দারুণ ফর্মে থাকা আর্জেন্টাইন স্ট্রাইকারের অভাবটা ম্যাচে ভালোমতোই টের পাচ্ছিল গার্দিওলার দল। ৩৫ মিনিটে আবার চোট নিয়ে মাঠ ছাড়েন স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা।

প্রথমার্ধে অবশ্য বেশিরভাগ সময় বলের নিয়ন্ত্রণ ছিল সিটির। কিন্তু গোলের দেখা পায়নি। অবশেষে দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় অতিথিরা। গাব্রিয়েল জেসুসের সঙ্গে বল দেওয়ার-নেওয়া করে বাঁ পায়ের দারুণ শটে জালে পাঠান ডি ব্রুইন। তার এই গোলটাই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে সিটির দারুণ সূচনায় বড় অবদান ডি ব্রুইনের। তাই তো ম্যাচ শেষে বেলজিয়ান এই মিডফিল্ডারকে প্রশংসায় ভাসালেন সিটি বস গার্দিওলা, ‘কেভিন চালাক এবং লাজুক ছেলে। কিন্তু আপনি ওর গুণ দেখুন। আমরা ভাগ্যবান যে ওর মতো একজন খেলোয়াড়কে ক্লাবে পেয়েছি।’

ম্যানচেস্টারের দুই নগরপ্রতিদ্বন্দ্বী- সিটি ও ইউনাইটেডের এখন সাত ম্যাচে সমান ১৯ পয়েন্ট। তবে গোল পার্থক্যে এগিয়ে থেকে শীর্ষে আছে গার্দিওলার সিটি। ১৩ পয়েন্ট নিয়ে চারে চেলসি। এক পয়েন্ট বেশি নিয়ে তিনে আছে টটেনহাম।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা