,

বলিউডে মহেশ বাবুর অভিষেক?

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় তেলেগু অভিনেতা মহেশ বাবু। সম্প্রতি মুক্তি পেয়েছে এ অভিনেতার স্পাইডার সিনেমাটি। দর্শকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে এটি। শোনা যাচ্ছে, এবার বলিউডে পা রাখতে চলেছেন মহেশ।

কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে নির্মাতা এআর মুরুগাদোস বলেন, ‘বলিউডেও স্পাইডার তৈরি হবে এবং এর প্রস্তুতি চলছে। ১০ দিনের মধ্যে আমরা হিন্দি সিনেমাটির ঘোষণা দিব, এর আগে এ প্রসঙ্গে বিস্তারিত কিছু জানাব না।’

মুরুগাদোসের এমন ঘোষণার পর গুঞ্জন ওঠে, সিনেমাটির হিন্দি রিমেকে দেখা যাবে অভিনেতা অক্ষয় কুমারকে। কিন্তু নির্মাতা এ অভিনেতার বিষয়টি সম্পূর্ণ উড়িয়ে দেন। এদিকে নতুন গুঞ্জন উঠেছে, অন্য কেউ নন বরং মহেশ বাবু নিজেই সিনেমাটিতে অভিনয় করবেন। আর এর মাধ্যমে বলিউডে অভিষেকের পরিকল্পনা করছেন তিনি। পুরো ভারতজুড়েই বেশ জনপ্রিয় মহেশ। এর আগে তার অনেক সিনেমাই হিন্দিতে রিমেক হয়েছে।

স্পাইডার সিনেমাটিতে মহেশ বাবু একজন গোয়েন্দা কর্মকতার ভূমিকায় অভিনয় করেছেন। এতে আরো অভিনয় করেছেন রাকুল প্রীত সিং। এ আর মুরুগাদোস পারিচালিত হাই-টেক অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটি নির্মাণে ১২০ কোটি রুপি ব্যয় হয়েছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর