,

সু চির রোহিঙ্গা নির্যাতনে সমর্থন রয়েছে : অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, শান্তিতে নোবেল জয়ী অং সান সু চির রোহিঙ্গা নির্যাতনে সমর্থন রয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী গ্রামকে গ্রাম পুড়িয়ে দিচ্ছে, লোকজনকে হত্যা করছে এবং এটা ভয়ংকর আকার ধারণ করেছে যেটা আমরা বিশ্ব মিডিয়ায় দেখছি।

তিনি শনিবার কক্সবাজারের কুতুপালংয়ের থ্যাংখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও তাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রোহিঙ্গারা এর আগেও এদেশে এসেছে এবং প্রত্যেকবার তাদের ঠেলে পাঠানো হয়েছে। এবার যেটা হয়েছে তা আগ্রাসন এবং এটা মিয়ানমারের সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে করছে।

এর আগে উখিয়া ডিগ্রি কলেজে মন্ত্রীর সামনে সেনাবাহিনীর পক্ষে ত্রাণ বিতরণসহ অন্যান্য কার্যক্রমের উপস্থাপন করা হয়।

এ সময় সেনাবাহিনীর ১০ম ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান পিএসসিসহ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর