,

৪৭ পয়েন্টে বৃদ্ধি নদ-নদীর পানি

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষন অনুযায়ী ৪৭টি পয়েন্টের পানি বৃদ্ধি ও ৩৯টির হ্রাস পেয়েছে। গত ২৪ ঘন্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী সকল পয়েন্টের পানি বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ৪টি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা, পদ্মা, সুরমা ও কুশিয়ারা নদীর নদী সমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। ব্রহ্মপুত্র ও যমুনা নদী সমুহের পানি সমতল বৃদ্ধি আগামী ২৪ ঘন্টা অব্যাহত থাকতে পারে।

আগামী ২৪ ঘন্টায় গঙ্গা পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। আপরদিকে পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি আগামী ২৪ ঘন্টায় অব্যাহত থাকতে পারে।

শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়া ৯০ মিলিমিটার, চিলমারী ৮৯ মিলিমিটার, কুড়িগ্রাম ৭৮ মিলিমিটার, ময়মনসিংহে ৭৫ দশমিক ৬ মিলিমিটার ও নাকুয়াগাঁও ৭৫ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাসস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর