,

শাহরিয়ারকে ছাড়িয়ে মুমিনুল

news-image

স্পোর্টস ডেস্ক :অফ স্টাম্পের বাইরে কাগিসো রাবাদার ১৪০ কিলোমিটার গতির বল। স্লাইস করে দিলেন মুমিনুল হক। ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, চার।

ওই চারে মুমিনুলের রান হয়েছে ৭২। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি। মুমিনুল ছাড়িয়ে গেছেন আল শাহরিয়ারকে। ২০০২ সালে ইস্ট লন্ডনে শাহরিয়ার করেছিলেন ৭১।

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটসম্যানের ফিফটিই আছে আর কেবল তিনটি। ২০০৮ সালে সেঞ্চুরিয়নের একই টেস্ট ইনিংসে জুনায়েদ সিদ্দিক করেছিলেন ৬৭, আর মুশফিকুর রহিম ৬৫। ২০০২ সালে পচেফস্ট্রুমে হান্নান সরকারের ব্যাট থেকেও এসেছিল ৬৫। সেবার ইস্ট লন্ডনে সিরিজের প্রথম টেস্টে ৪৯ করে আউট হয়ে গিয়েছিলেন সানোয়ার হোসেন।

এবারের সফরে তিন দিনের প্রস্তুতি ম্যাচেই ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন মুমিনুল। প্রথম ইনিংসে ৬৮ রানের পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৩৩। সেই পারফরম্যান্সটা পচেফস্ট্রুমে প্রথম টেস্টেও টেনে আনলেন বাঁহাতি ব্যাটসম্যান। আজ দলের বিপদের সময়ে তুলে নিলেন দারুণ এক ফিফটি। খেললেন দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস।

তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে মুমিনুল অপরাজিত আছেন ৭২ রানে। ইনিংসটাকে সেঞ্চুরিতে রূপ দিতে পারলে সেটি হবে আরেকটি দারুণ অর্জন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর