সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজর ভেবে দামি গাড়ি খেয়ে ফেলায় গাধার বিরুদ্ধে মামলা!

news-image

অনলাইন ডেস্ক : ম্যাকলারেন স্পাইডার স্পোর্টস কার এবং (ডানে) ভাইটাসের জন্য পোজ দিয়েছে আরেকটি মডেল গাধা। জার্মানিতে একটি দামি স্পোর্টস কারের একজন মালিক একটি গাধার বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় তিনি জয়লাভও করেছেন।

মার্কাস জাহ্ন নামের ওই ব্যক্তি গত বছর সেপ্টেম্বর মাসে তার বহুমূল্য ম্যাকলারেন স্পাইডার স্পোর্টস কারটি ভোগেলসবার্গ শহরের একটি আস্তাবলের কাছে পার্ক করেন।

ফিরে এসে তিনি দেখেন যে গাড়ির পেছন দিকের অংশটি কেউ চিবিয়ে খেয়ে ফেলার চেষ্টা করেছে। খোঁজ খবর নিয়ে তিনি বুঝতে পারেন যে এই কাজটি ছিল ওই আস্তাবলের ভাইটাস নামের এক ক্ষুধার্ত গাধার।

স্থানীয় পুলিশের ধারণা, কমলা রঙের গাড়িটিকে ওই গাধা একটি বিশাল গাজর বলে ভুল করে থাকতে পারে। এরপর ওই গাড়ির মালিক গাধার মালিকের কাছে ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেন।

মামলার রায়ে আদালত ৬৮০০ ডলার ক্ষতিপূরণ দেয়ার জন্য ভাইটাসের মালিককে আদেশ দেন। এই রায়ের বিরুদ্ধে গাধার মালিক আপিল করবেন বলে জানা যাচ্ছে।

তার যুক্তি, এই ঘটনায় ভাইটাসের কোন দোষ নেই। আর তিন লাখ ১০ হাজার ইউরো দিয়ে কেনা ওই গাড়িটিকে আস্তাবলের পাশে পার্ক করে রাখা গাড়ির মালিকের মোটেই উচিত হয়নি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা