,

বিচারাধীন বন্দির সন্তানকে নারী পুলিশকর্মীর স্তন্যদান!

news-image

অনলাইন ডেস্ক : পেশার কারণে তাদের কঠিন হতে হয়। কিন্তু হাজার হোক তিনি তো একজন নারী। তাই আদালতে এক বিচারাধীন আসামীর শিশুসন্তানকে ক্ষূধার জ্বালায় কাঁদতে দেখে হাত গুটিয়ে বসে থাকতে পারেননি চীনের এক নারীপুলিশ কর্মকর্তা। আদালতের কক্ষের বাইরে নিয়ে গিয়ে শিশুটিকে স্তন্যদান করলেন তিনি। সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই ঘটনার ছবি পড়েছে গোটা বিশ্বে।

ঘটনাটি ঘটেছে চীনের শাংজি প্রদেশে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সেখানকার একটি আদালতে মামলার শুনানি চলছিল। আসামীর কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন এক নারী। আদালতে কক্ষেই ছিল ওই নারীর চারমাসের শিশুসন্তান। আচমকাই ক্ষুধা পেয়ে কাঁদতে শুরু করে শিশুটি। বহু চেষ্টা করেও কান্না থামানো যায়নি।

এরপরই মায়ের অনুমতি নিয়ে শিশুটিকে আদালত কক্ষের বাইরে নিয়ে গিয়ে স্তন্যদান করেন লিনা হাও নামে চিনের সেই নারীপুলিশ কর্মকর্তা। আদালতে কক্ষের বাইরে এককোণে চেয়ার বসে শিশুটিকে যখন স্তন্যদান করছিলেন লিনা, তখন তার ছবি তোলেন সেই নারী পুলিশ কর্মকর্তার এক সহকর্মী। ছবিটি সোশ্যাল মিডিয়া পোস্টও করে দেন তিনি। শেয়ার করে ছবিটি সারা বিশ্বে ছড়িয়ে দেন নেটিজেনরা।

জানা গেছে, সদ্য মা হয়েছেন লিনা হাও নামে সেই চিনা নারী পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, ‘আমি নিজে একজন মা। তাই ওই শিশুটির মা কতটা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, সেটা আমি বুঝতে পেরেছিলাম। মনে হয়েছিল, শিশুটিকে শান্ত করার জন্য কিছু করা উচিত। ’

লিনা হাওয়ের দাবি, তার জায়গায় যদি অন্য কোনও মহিলা পুলিশ কর্মকর্তা থাকতেন, তাহলে তিনিও একই কাজ করতেন। ওই শিশুটির মায়ের বিরুদ্ধে ভুয়ো অর্থলগ্নি সংস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। আদালতে নিজের অপরাধ স্বীকারও করে নিয়েছেন তিনি। তাকে কারাদণ্ডের সাজা দিয়েছেন বিচারক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর