,

আমলার সেঞ্চুরি, এলগারের দেড় শতক

news-image

স্পোর্টস ডেস্ক : একই ওভারে ডিন এলগার পূর্ণ করলেন দেড় শতক। অপরদিকে হাশিম আমলা করলেন সেঞ্চুরি। ৬৮ রানে দিন শুরু করেছিলেন আমলা। ১১ চার ও ১ ছক্কায় ১৪৩ বলে করেন সেঞ্চুরি। আর ১২৮ রানে শুক্রবার শুরু করে ডিন এলগার দেড় শতক পূর্ণ করে ডাবল সেঞ্চুরির পথে হাঁটছেন। সবশেষ ১০২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ১ উইকেটে ৩৫৫।

এর আগে বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিনটা হতাশা দিয়েই কেটেছে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করে দক্ষিণ আফ্রিকা। ‍ডিন এলগার ও অভিষিক্ত এইডেন মারক্রামের ব্যাটিং দৃঢ়তায় শক্ত ভিত্তি পেয়েছে প্রোটিয়ারা। দুজনে মিলে ১৯৬ রানের বিশাল উদ্বোধনী জুটি গড়েন।

অভিষেকে সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা মারক্রাম (৯৭) এ সময় রান আউট হলে প্রোটিয়াদের প্রথম উইকেটের পতন ঘটে। তবে নবম টেস্ট শতক তুলে নিয়েছে প্রোটিয়া উদ্বোধনী ব্যাটসম্যান এলগার। অপরপ্রান্তে আমলাও দাঁড়িয়ে যান খুটির মতো। দিনশেষে ১০২ রান তোলে অবিচ্ছিন্ন ছিলেন আমলা-এলগার জুটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর