সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূজার রেসিপি লুচি

news-image

লাইফস্টাইল ডেস্ক : পূজার খাবারে লুচি না থাকলে যেন জমেই না। নানারকম মুখরোচক সবজি, আলুর দমের সঙ্গে গরম গরম লুচি না হলে কি জমে? কিন্তু অনেকেরই অভিযোগ থাকে লুচি নরম হয় না, ফুলে ওঠে না। তাইতো আপনাদের জন্য রয়েছে লুচি তৈরির সবচেয়ে সহজ রেসিপি। চলুন জেনে নেয়া যাক।

উপকরণ: ময়দা ২ কাপ। ঘি ২ চা-চামচ। লবণ আধা চা-চামচ। পানি কিংবা তরল দুধ- ডো বানাতে যতটুকু লাগে। তেল পরিমাণ মতো।

প্রণালি: ময়াদার সঙ্গে তেল বাদের বাকি সব উপকরণ মিশিয়ে একটা নরম ডো বানিয়ে নিন। আবার একেবারে নরম যেন না হয়। ডো ভেজা গামছা, তোয়ালে বা কাগজ দিয়ে ঢেকে রাখুন ৩০ মিনিট। তারপর ডো থেকে ছোট ছোট করে বল বানিয়ে তেল লাগান আর বেলে নিন। বেলার সময় কোনো ময়দা ব্যবহার করবেন না, করলে ভাজার সময় গুঁড়াগুলো পুড়ে পুড়ে যাবে আর লুচি দেখতে খারাপ লাগবে। তেল গরম করে মাঝারি আঁচে রাখুন। একটা একটা লুচি দিন। ফুলে গেলে উল্টিয়ে দিন। চামচ দিয়ে হালকাভাবে চেপে চেপে দেবেন। লুচি সুন্দর করে ফুলে উঠবে। হালকা বাদামি রং হলে নামিয়ে ফেলুন। টিস্যুর উপর রাখুন যেন অতিরিক্ত তেল শুষে যায়। পরিবেশন করুন সবজি দিয়ে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা