,

হতাশার প্রথমদিন বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : টস জিতে মুশফিকুর রহিমের বোলিংয়ের সিদ্ধান্তকে এখন ভুলই মনে হচ্ছে। বোলাররা মুশফিকের সিদ্ধান্তকে যথার্থ হিসেবে প্রমাণ করতে পারেননি।

পচেফস্ট্রুমে বিবর্ণ মুস্তাফিজ, তাসকিন, মিরাজরা। প্রোটিয়া ব্যাটসম্যানদের রান উৎসবের দিনে অস্বস্তিতে ছিল বাংলাদেশ। প্রথম সেশনে ২৭ ওভারে ৯৯ রান তোলার পর দ্বিতীয় সেশনে একই রান তুলে ২৮ ওভারে। শেষ সেশনে স্বাগতিক দল ৩৫ ওভারে তুলে ১০০ রান।

প্রথম টেস্টের প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার রান ১ উইকেটে ২৯৮। সেঞ্চুরি করে ডিন এলগার নিজের ইনিংস বড় করছেন। অপরাজিত আছেন ১২৮ রানে। হাশিম আমলা তার সঙ্গে আছেন ৬৮ রানে। সাজঘরে ফিরেছেন অভিষিক্ত আইডেন মার্করাম।

৯৭ রানে রান আউট হয়ে আউট হন মার্করাম। প্রথম দিনে বাংলাদেশের সাফল্য বলতে মার্করামের উইকেট। ফাফ ডু প্লেসিদের বিপক্ষে টস জিতেও মুশফিক ফিল্ডিংয়ের সিদ্ধান্তে বিস্মিত খোদ ধারাভাষ্যকাররাও। বারবারই তারা বলছেন, ফিল্ডিং না নিয়ে এই উইকেটে ব্যাটিং নেয়াটাই অধিক যুক্তিযুক্ত ছিল। কিন্তু মুশফিক কেন এটা করলেন সেই বিষয়টি এখনও বোধগম্য নয়। হয়তো তিনি ভেবেছিলেন প্রতিপক্ষের নতুন ওপেনিং ব্যাটসম্যান আছে, যার বিপক্ষে ইনিংসের শুরুর দিকে বোলারদের দিয়ে উইকেট বের করে নিতে পারবেন। অভিষিক্ত সেই মার্কারাম করেন ৯৭ রান। আরেক ওপেনার এলগার অপরাজিত ১২৮ রানে। আর তিন নম্বরে নামা হাশিম আমলা অপরাজিত ৬৮ রান নিয়ে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর