,

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কাজ করছে যুক্তরাষ্ট্র: বার্নিকাট

news-image

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে রাখাইনে সেনা নির্যাতনের মুখে বাংলাদেশ পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বার্নিকাট বলেন, ‘কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এটা আমাদের প্রথম সফর। আমরা এ-সংক্রান্ত সব খবর দেখেছি। এটা এককথায় হৃদয়বিদারক।’
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকায় বিশ্ব অভিভূত বলেও উল্লেখ করেন তিনি।
বার্নিকাট বলেন, বাংলাদেশে রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র মানবিক সহায়তার আওতায় ইতোমধ্যে বিশ্ব খাদ্য সংস্থাকে (ডব্লিউএফপি) আরও ৬০ লাখ ডলার দিয়েছে। এই তহবিল ডব্লিউএফপিকে এ বছরের শুরুতে দেওয়া ১০ লাখ ডলারের সঙ্গে যুক্ত হবে।
বাংলাদেশ দীর্ঘ সময় ধরে রোহিঙ্গা সংকটে ভুগছে উল্লেখ করে তিনি বলেন, এ সংকট এখন আরও তীব্র হয়েছে। রোহিঙ্গা সংকট এবং সমস্যা সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক দাতা সংস্থার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন বার্নিকাট। পরে তিনি বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
সেসময় তার সঙ্গে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর