সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্বিষহ জীবন কাটিয়েছি, দেশে ফিরে ২৩ হাজির অভিযোগ

news-image

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে নিয়ে হজযাত্রীদের সঙ্গে প্রতারণা ও হয়রানি করার অভিযোগ উঠেছে মর্ডান এয়ার ইন্টারন্যাশনাল নামের একটি এজেন্সি এবং মোয়াল্লেম শফিকুল ইসলামের বিরুদ্ধে। হজ শেষে দেশে ফিরে ২৩ হাজি এ অভিযোগ করেন।

তারা বলেন, তাদের নিম্নমানের খাবার দেয়া হত। মোয়াল্লেম তাদের এক এজেন্সির নামে হজে পাঠিয়ে পরে আরেক এজেন্সির হাতে তুলে দেন। এছাড়া তাদের কাছ থেকে আদায় করা হয় বাড়তি অর্থ।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে ২৩ হাজির পক্ষে মো. মিজানুর রহমান ও শেখ শরীফুল ইসলাম নামে দুই হাজি এ অভিযোগ তুলে ধরেন।

তারা বলেন, মোয়াল্লেম শফিকুল ইসলাম উন্নত বাসস্থান, মানসম্মত খাবার ও যানবাহনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিলেও তা না করে প্রতারণা করেছেন।

অভিযোগকারীদের প্রতিনিধি মিজানুর রহমান সংবাদ সম্মেলনে জানান, তারা পাঁচ ভাই-বোন ও আত্মীয়সহ মোট আটজন মোয়াল্লেম শফিকুল ইসলামের মাধ্যমে হজে গিয়েছিলেন।

তিনি বলেন, ‘আমাদের অনেক প্রতিশ্রুতি দিয়েছিল শফিকুল, যার কিছুই তিনি রাখেননি। বিমানে ওঠানো থেকে শুরু করে হজের শেষদিন পর্যন্ত আমরা দুর্বিষহ জীবন কাটিয়েছি।’

মিজানুর বলেন, শফিকুল তার নিজের হজ এজেন্সি মর্ডান এয়ার ইন্টারন্যাশনালের নামের এজিন্সির মাধ্যমে হজে নিলেও পরে সিয়াম ওভারসিজ নামের আরেক এজেন্সির কাছে আমাদের হস্তান্তর করে দেন। খাবার, যাতায়াতসহ আনুষঙ্গিক বিষয়গুলো নিজেই দেখবেন বলে জানান। কিন্তু তিনি তা দেখেননি।

আরেক ভুক্তভোগী শেখ শরীফুল ইসলাম জানান, মা-খালা ও আত্মীয়সহ তারা মোট পাঁচজন এবার হজে গিয়েছিলেন শফিকুলের মাধ্যমে। শফিকুল বেশ কয়েক বছর ধরেই হজে লোক পাঠানোর কাজ করে আসছেন বলে জানান তিনি।

‘আমাদের বলেছিল তিন তারকা হোটেলে রাখবে। তিন বেলা ব্যুফের খাবার পাওয়া যাবে। যাতাযাতের জন্য গাড়ি দেয়া হবে। অথচ আমাদের সাধারণ একটি বাড়িতে রেখেছে। অতি নিম্নমানের খাবার পলিথিনে করে দিয়ে যেত স্থানীয় ক্যাটারিংয়ের লোক। যাতায়াত করতে হয়েছে নিজেদের খরচে’-বলেন শেখ শরীফুল ইসলাম।

শরীফুল বলেন, অস্বাস্থ্যকর খাবার খেয়ে তাদের দলের ২৩ জনই পেটের পীড়ায় ভুগেছেন। হাসপাতালেও যেতে হয়েছে কয়েকজনকে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা