,

দীপিকার সঙ্গে রোমান্স করবেন সিদ্ধার্থ

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এবার পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন তারা। শোনা যাচ্ছে, নির্মাতা করণ জোহরের পরবর্তী সিনেমায় দেখা যাবে তাদের।

সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত একটি ছবিতে করন জোহর, দীপিকা পাড়ুকোন, সিদ্ধার্থ মালহোত্রা ও মনীশ মালহোত্রাকে একসঙ্গে দেখা যায়। এরপরই দীপিকা ও সিদ্ধার্থের একসঙ্গে অভিনয়ের গুঞ্জন চাউর হয়। পরবর্তীতে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সত্যিই করনের একটি সিনেমায় দেখা যাবে সিদ্ধার্থ-দীপিকাকে।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার পাঁচ বছর পর আবারো সিদ্ধার্থকে নিয়ে সিনেমা নির্মাণ করতে চাইছেন করন জোহর। চারজন মিলে সিনেমা নিয়ে আলোচনা করেছেন। পর্দায় সিদ্ধার্থ ও দীপিকাকে জুটি হিসেবে ভালো মানাবে বলে সবাই সম্মতি জানিয়েছেন।’

দীপিকা পাড়ুকোনের পরবর্তী সিনেমা পদ্মাবতী। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে রানি পদ্মিনি চরিত্রে এ অভিনেত্রীর লুক। দর্শকের প্রশংসায় ভাসছে এটি। সিনেমাটিতে আরো অভিনয় করছেন রণবীর সিং ও শহিদ কাপুর। সঞ্জয় লীলা বানসালি পরিচালিতপদ্মাবতী মুক্তি পাবে ১ ডিসেম্বর। অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রার সর্বশেষ সিনেমা অ্যা জেন্টলম্যান। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন জ্যাকলিন ফার্নান্দেজ। এ অভিনেতার পরবর্তী সিনেমা ইত্তেফাক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর