,

হাইহিলের যতো সমস্যা

news-image

অনলাইন ডেস্ক : বর্তমানে ফ্যাশন জগতে মেয়েদের কাছে হাইহিলের জুতা খুবই জনপ্রিয়। শুধু শহরের মেয়েরাই নন, বর্তমানে গ্রামের মেয়েরাও হাইহিলের জুতা পায়ে দিয়ে থাকেন। কিন্তু এই হাইহিলের জুতা সত্যিকার অর্থে মেয়েদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন অর্থোপেডিকস ও ট্রমাটোলজি বিভাগঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মিজানুর রহমান কল্লোল।

হতে পারে যন্ত্রণাদায়ক
আপনি যদি দুই ইঞ্চি হিলের জুতা পরেন তাহলে আপনার অস্টিও আর্থ্রাইটিসের ঝুঁকি বেড়ে যেতে পারে। অস্টিও আর্থ্রাইটিস এমন একটা যন্ত্রণাদায়ক অবস্থা, যে ক্ষেত্রে অস্থিসন্ধিগুলোর অবনতি ঘটে। হার্ভার্ড মেডিকেল স্কুলের এক গবেষণা থেকে এসব তথ্য জানা গেছে।

আগের বিভিন্ন গবেষণা থেকে দেখা গিয়েছিল, যেসব লোক তাদের কোমর ও হাঁটুর অস্থিসন্ধিতে অবিরাম চাপ দেন বা ভার বহন করেন তাদের অস্টিও আর্থ্রাইটিস বা গেঁটে বাতের ঝুঁকি খুবই বেশি থাকে।

অতিরিক্ত ওজন
বর্তমানে একটি গবেষণায় দেখা যাচ্ছে, নারীরা হাইহিলের জুতা পরে হাঁটলে তাদের কোমর ও হাঁটুর অস্থিসন্ধিতে অতিরিক্ত ওজন বহন করার মতোই চাপ পড়ে আর এটা অস্টিও আর্থ্রাইটিসের একটা ঝুঁকিপূর্ণ বিষয়। যেসব নারী খালি পায়ে হাঁটেন, তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

এই গবেষণা থেকে এটা আরও স্পষ্ট হয়েছে নারীরা কেন পুরুষদের চেয়ে দ্বিগুণ পরিমাণ অস্টিও আর্থ্রাইটিসে ভোগে থাকেন। যত ঝামেলার মূলে হাইহিলের জুতা।

ঝুঁকি এড়াতে
অস্টিও আর্থ্রাইটিসের ঝুঁকি এড়াতে গবেষকরা পরামর্শ দিচ্ছেন সর্বদা ফ্ল্যাট হিলের জুতা পরতে। হাইহিল যদি পরতেই হয়, তাহলে সেটা রেখে দেবেন বিশেষ কোনো অনুষ্ঠানের জন্য। অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জুতা খুলে ফেলবেন। কর্মক্ষেত্রে কিংবা সাধারণভাবে কখনোই হাইহিলের জুতা পরবেন না। মনে রাখবেন, হাইহিলের জুতা পরলে আপনার গোড়ালি দুটিতে যে চাপ পড়ে তার কারণে আপনার হাঁটু দুটি ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে