,

জাকজমকপূর্ণ আয়োজনে আব্রাম খান জয়ের প্রথম জন্মদিন উদযাপন

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রের তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয়।  বুধবার ছিল তার প্রথম জন্মদিন।

বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় আব্রাহাম খানের জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন মা অপু বিশ্বাস। সেখানে আমন্ত্রিত অতিথিদের নিযে আব্রাহাম খান জয়ের জন্মদিনের কেক কাটেন অপু বিশ্বাস।  কিন্তু এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না চলচ্চিত্র তারকা শাকিব খান।
তবে দুপুরে রাজধানীর নিকেতনে অপুর বাসা আব্রাহামকে আত্মীয় মারফতে গুলশানে নিজের বাসায় নিয়ে আসেন শাকিব। এরপর বাবা আর ছেলে মিলে অনেকটা সময় কাটান। ছেলেকে জন্মদিনের উপহার হিসেবে সোনার চেইন দিয়েছেন শাকিব।
চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন। গত বছর ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জয়ের জন্ম হয়। কিন্তু এই সবকিছুই গোপন ছিল। এরপর গত ১০ এপ্রিল বিকেলে ছেলেকে সঙ্গে নিয়ে টিভির একটি লাইভ অনুষ্ঠানে এসে অপু বিশ্বাস প্রকাশ করেন শাকিব খান তার স্বামী, তাদের বিয়ে হয়েছে। আর তাদের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর