সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিসবাহ-ইউনিসবিহীন নতুন যুগে পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক :মেসবাহ-ইউনিসকে ছাড়া টেস্ট দল গঠনের কথা কল্পানাই করতে পারতো না পাকিস্তান। আর তাদেরকে ছাড়াই কিনা টেস্ট ক্রিকেটের নতুন যুগে পা রাখতে যাচ্ছে পাকিস্তান। এককথায় মিসবাহ-উল-হক আর ইউনিস খানরা এখন সাবেকদের কাতারে পড়ে গেছেন।

আবুধাবিতে কাল থেকে শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। সিরিজটিতে পাক অধিনায়ক সরফরাজের অধীনে টেস্টের নবযাত্রা শুরু হচ্ছে আনপ্রেডিক্টবলদের।

গত সাত বছরে মিসবাহ-ইউনিস যুগলবন্দীর উপর ভর করেই এগিয়েছে পাকিস্তানের টেস্ট ক্রিকেট। দেশের পক্ষে দু’জন মিলে খেলেছেন ১৯৩টি টেস্ট। করেছেন ১৫ হাজার ৩৩১ রান, সেঞ্চুরি ৪৪টি। একসঙ্গে খেলা টেস্টে এই যুগলের আছে ১৫টি সেঞ্চুরি জুটি। এমন দু’জন ব্যাটিং ভরসার অভাব সহসাই পূরণ হবে না, সেটা মেনেই নিচ্ছেন সরফরাজ আহমেদ। লংকানদের বিপক্ষে প্রথম টেস্টকে সামনে রেখে পাকিস্তানী অধিনায়ক বলেছেন, ‘অবশ্যই তারা যে শূন্যতা তৈরি করে গেছেন, সেটা পূরণ করা সহজ হবে না। তারা আমাদের ব্যাটিংয়ের মেরুদণ্ড ছিলেন। তবে আমাদের এখান থেকে এগিয়ে যেতে হবে।’

ইউনিস খানকে পাকিস্তান ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন মনে করা হয়। টেস্টে দেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি (১০ হাজার ৯৯ রান)।

ডানহাতি এই ব্যাটসম্যানের ফিল্ডিংটাও ভীষণ মিস করবে পাকিস্তান। বিশেষজ্ঞ স্লিপ ফিল্ডার হিসেবে সুখ্যাতি কুড়ানো ইউনিস ১১৮ টেস্টে ধরেছেন পাকিস্তানের পক্ষে রেকর্ড ১৩৯টি ক্যাচ।

অপরদিকে, পাকিস্তানের মিডল অর্ডারে আস্থার অপর নাম ছিলেন মিসবাহ। তার নেতৃত্বেই টেস্ট র্যাংকিংয়ে এক নাম্বারে উঠে এসেছিল আনপ্রেডিক্টেবলরা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা