,

চলচ্চিত্রে নতুন দায়িত্বে মৌসুমী

news-image

বিনোদন ডেস্ক : বহু জনপ্রিয় ও ব্যবসাসফল ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করে এক সময় রূপালী পর্দা সামলেছেন বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী। পর্দার বাইরেও পালন করেছেন চলচ্চিত্র সংক্রান্ত বিভিন্ন দায়িত্ব। এবার তিনি কাধে নিলেন আরও বড় দায়িত্ব। সম্প্রতি চলচ্চিত্রের নতুন সংগঠন চলচ্চিত্র ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ পেয়েছেন মৌসুমী।

দেশসেরা পরিচালক কাজী হায়াৎ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বাংলা চলচ্চিত্রের এই নতুন ফোরামে মৌসুমী ছাড়াও প্রায় তিন’শ জনের মতো সদস্য হয়েছেন। এদের মধ্যে শাকিব খান ও ওমর সানির মতো তারকারাও আছেন। আছেন হলমালিক ও বুকিং এজেন্টরাও। আগামী ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে নতুন এ কমিটি ঘোষণা করা হবে।

চলচ্চিত্র ফোরামে শাকিব খানকে কার্যনির্বাহী সদস্য পদে, কমল পাটেকরকে কোষাধ্যক্ষ পদে রাখা হয়েছে। এছাড়া প্রযোজক মোহাম্মদ হোসেন, আব্দুল আজিজ, অভিনেতা নাদের চৌধুরী, অভিনেতা ওমর সানি, অমিত হাসান, ববি, ইকবালসহ অনেকে এই সংগঠনের কার্যনির্বাহী পরিষদে থাকবেন।

এর আগে মৌসুমী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হন। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে কিছুদিন পরই তিনি পদ থেকে সরে দাড়ান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর