,

বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা বেড়ে ৪ লাখ ৮০ হাজার

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা চার লাখ ৮০ হাজারে দাঁড়িয়েছে। মঙ্গলবার দাতা সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত জোট ইন্টার-সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন করে ৩৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। নতুন রোহিঙ্গাদের দুটি শরণার্থী শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে।

রাখাইনে বেশ কয়েকটি পুলিশ ফাঁড়িতে বিদ্রোহীদের চালানো হামলার প্রতিক্রিয়ায় সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর নির্বিচারে হামলা ও গণহত্যা শুরু করে। এর পরিপ্রেক্ষিতে গত ২৫ আগস্টের পর থেকে বাংলাদেশে রোহিঙ্গা নাগরিকদের ঢল নামে। এই মুহূর্তে কক্সবাজারের বিভিন্ন শিবিরে অবস্থান করছে রোহিঙ্গারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর