,

জন্মদিনে আব্রামকে সোনার মুকুট দেবেন অপু

news-image

বিনোদন প্রতিবেদক : শাকিব-অপুর কোল জুড়ে এসেছে একমাত্র সন্তান আব্রাম খান জয়। আগামীকাল (২৭ সেপ্টেম্বর) এই দম্পতির একমাত্র ছেলের প্রথম জন্মদিন। দিনটি স্মরণীয় করে রাখতে অপু জমকালো এক আয়োজন করেছেন।

থাকছে জন্মদিনের পার্টি। আমন্ত্রিত অতিথিদের হাতে এরই মধ্যে পৌঁছে গেছে আমন্ত্রণপত্র। ছেলের জন্মদিনে কী উপহার দেবেন অপু বিশ্বাস? এমনটা জানতে চাইলে অপু বলেন, ‘ওর (আব্রাম) জন্য সোনার মুকুট বানিয়েছি। জন্মদিনে এটা ওকে উপহার দেব।’

তিনি বলেন, ‘জয়ের বয়স মাত্র এক বছর। সেজন্য তার সাইজের শেরওয়ানি আমাদের দেশের কোথাও আমি পাইনি। তাই আমার এক পরিচিত জনের মাধ্যমে কাতার থেকে আনিয়েছি। ও (আব্রাম) আমার মাথার তাজ, চোখের মণি। ওর কারণে আমার জীবন পূর্ণতা পেয়েছে। আমি মাতৃত্বের স্বাদ পেয়েছি। আমি ঠিক করেছি ওকে সোনার মুকুট দেব।’

ওই অনুষ্ঠানে আব্রামের বাবা শাকিব খান কি থাকবেন? এমন প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন নায়িকা, ‘সন্তানের জন্মদিনে বাবা থাকবে না কেন? শাকিব দেশে আছে। ওর আসার কথা রয়েছে।’

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব-অপু। গেল বছর ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে আব্রাম খান জয় জন্ম নেয়। এই বিষয়টি তাদের দুই পরিবার ছাড়া সবখানেই গোপন ছিল। গত এপ্রিলে অপু বিশ্বাস এই গোপন বিয়ের বিষয়টি সবাইকে জানিয়ে দেন। তখন থেকেই আলোচনায় আব্রাম খান জয়। মাত্র এক বছর বয়সেই রীতিমতো সে তারকা বনে গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর