,

‌‘‌হাসিনা পার্কার’‌ মুগ্ধ করেছে বাস্তবের হাসিনাকেও

news-image

বিনোদন ডেস্ক :শ্রদ্ধা কাপুর অভিনীত হাসিনা পার্কার সমালোচকদের কাছে সেভাবে প্রশংসা না কুড়ালেও, যে কুখ্যাত মহিলাকে নিয়ে এই বায়োপিক তার পরিবার এই ছবির এবং অভিনেত্রীর ভক্ত হয়ে গেছে।

সম্প্রতি ভারতের থানে পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে খবর এসেছে, দুবাইয়ের মাল্টিপ্লেক্স প্রেক্ষাগৃহে হাসিনা পার্কার ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।

যেখানে হাসিনা পার্কার ও ইকবাল কাসকরের পরিবার একসঙ্গে বসে এই সিনেমাটি দেখেছে।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা সোশ্যাল মিডিয়ায় এই ছবির ভূয়সী প্রশংসা করেছে। দুবাই মলের রিল প্রেক্ষাগৃহে এই সিনেমা দেখার আয়োজন করেছিল হাসিনার ছেলে আলিশাহ। ‘‌হাসিনা পার্কার’‌ ছবি মুক্তির দিনই এই আয়োজন করা হয়।

থানে গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে জানায়, ‘‌হাসিনা পার্কার চলছে না এমন একটি প্রেক্ষাগৃহে গিয়ে দাউদের পরিবারের সদস্যরা সিনেমাটি দেখে। কারণ গোয়েন্দাদের চোখে যাতে বিষয়টি না পড়ে তার জন্যই এই প্রেক্ষাগৃহটি বেছে নেওয়া হয়। ’‌

গোয়েন্দা সূত্রের খবর, আলিশাহ তার পরিবার ও বন্ধু ছাড়াও ইকবাল কাসকরের পরিবার এবং পলাতক আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের পরিবারের জন্যও এই ছবির বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করে। হাসিনা পার্কারের ভূমিকায় শ্রদ্ধা কাপুরের অভিনয় দেখে কাসকর ও হাসিনার পরিবার অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। আলিশাহের বেশ কিছু বন্ধু সিনেমাটি দেখার পর নিজেদের ফেসবুক দেওয়ালে গিয়ে ছবির প্রশংসা করে পোস্ট করেন এবং ট্যাগ করে আলিশাহ সহ পরিবারের অন্য সদস্যদের।

যদিও দুবাইয়ের রিল প্রেক্ষাগৃহর তরফ থেকে গোটা বিষয়টি অস্বীকার করা হয়েছে। তবে ফেসবুক পোস্টে রিল সিনেমা হলের লোকেশনই দেওয়া হয়েছিল বলে গোয়েন্দাদের পক্ষ থেকে জানা গিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর