,

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ৯ সদস্যের ‘অদ্ভুত’ স্কোয়াড

news-image

স্পোর্টস ডেস্ক :আগামী অক্টোবরে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড যে স্কোয়াড ঘোষণা করেছে তা দেখে যে কারোরই অবাক হওয়ার কথা। কারণ তারা ক্রিকেট বিশ্বের একনম্বর দলের বিপক্ষে মাত্র নয় জনের স্কোয়াড ঘোষণা করেছে। যদিও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছে, বাকি ছয়জন ক্রিকেটার নেয়া হবে তাদের‘এ’ দল থেকে। যারা বর্তমানে ভারত সফরে রয়েছে। তাই তাদের নাম এখনো ঘোষণা করা হয়নি।

এদিকে সীমিত ওভারের সিরিজ খেলার জন্য ভারত সফরে নিউজিল্যান্ড দল থেকে বাদ পড়লেন অলরাউন্ডার জিমি নিশাম ও ব্যাটসম্যান নেইল ব্রুম। নিশাম ও ব্রুম দু’জনই শেষবার কিউইদের চ্যাম্পিয়নস ট্রফির দলে ছিলেন। তবে টুর্নামেন্টে বাজে পারফর্ম করায় তাদের দলে জায়গা হয়নি। যেখানে ইংল্যান্ডে অনুষ্ঠিত আসরে তিন ম্যাচের সবকটিইতে হেরেছিলো নিউজিল্যান্ড।

আগামী মাসের ভারত সফরে ২২ অক্টোবর মুম্বাইতে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে যেখানে ১ থেকে ৭ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। ১২ অক্টোবর ভারতে পৌছাবে নিউজিল্যান্ড।

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রাথমিক ওডিআই দল:

কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, টম লাথাম, অ্যাডাম মিলনে, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর